অর্থের অভাবে উখিয়া উপজেলা যুবলীগ নেতার চিকিৎসা না হওয়ায় আওয়ামীলীগ নেতার ক্ষুদ্ধ ফেইসবুক স্ট্যাটাস

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৮ years ago

টেকনাফ টুডে ডটকম : অর্থের অভাবে উখিয়া উপজেলা যুবলীগ নেতা রহমতের চিকিৎসা করতে না পারায় ফেইসবুকে ক্ষুদ্ধ স্ট্যাটাস দিয়েছেন উখিয়া উপজেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক ও সাংবাদিক রাসেল চৌধুরী। রোববার সকালে রাসেল চৌধুরীর দেওয়া ফেইসবুক স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো।

রহমতকে বাচাতে এগিয়ে আসুন…
যুবনেতা রহমত। সরকারীদল আওয়ামীলীগের অঙ্গসংগঠন যুবলীগের উপজেলা কমিটির দায়িত্বশীল নেতা। ক্লাসের নিয়মিত ভাল ছাত্রের মতো দলীয় প্রত্যেকটা কর্মসূচিতে হাজির থাকতেন নিয়মিত। মিছিল মিটিংয়ে মুখর থাকতেন সর্বদা। বিনয়ী ও হাসিমাখা কথা বলে জয় করেছেন তৃনমূল থেকে শীর্ষ নেতৃবৃন্দের মন। কিন্তু দূর্ভাগ্যজনক হলেও সত্যি যে, রাজপথের পরীক্ষিত কর্মী রহমত এখন মৃত্যুপথযাত্রী। আরো দূর্ভাগ্যজনক যে, টাকার অভাবে তার চিকিৎসা করানো সম্ভব হচ্ছে না!

গত কয়েকদিন ধরে যুবলীগেরর সভাপতি মুজিবুল হক আজাদ সম্পাদক ইমাম হোসাইন সহ অনেকেই রহমতের জন্য সাহায্য চেয়ে ফেইসবুকে স্ট্যাটাস দিচ্ছেন! যা শুধু দূর্ভাগ্যজনক নয়, অপমানজনকও!!
ত্যাগী পরিশ্রমী ও পরীক্ষিত একজন যুবনেতাকে চাদা তুলে চিকিৎসা করাতে হবে কেনো?

আমাদের মাননীয় এমপি মহোদয় কোথায়? মনোনয়ন প্রত্যাশীরা কোথায়? দলীয় ব্যানারে নির্বাচিত জেলা পরিষদ সদস্যরা কোথায়? দলের পয়সাওয়ালা উচুতলার ধর্ণাঢ্য ব্যক্তিরা কোথায়?

আওয়ামীলীগকে পুজি করে আপনারা কি হাজার কোটি টাকা কামাননি? আওয়ামীলীগের একজন কর্মীর বিপদে আপনারা চুপ কেনো?

প্রিয় নেতৃবৃন্দ,
দু:খের কথা গুলো ক্ষোভের সাথে তুলে ধরলেও আপনাদের প্রতি আমাদের আস্থা রয়েছে। আপনারা সদা সর্বদা মানুষের কল্যাণে কাজ করেন। হইতো অতি-ব্যস্ততার কারনে রহমতের বিষয়টি আপনাদের দৃষ্টিগোচর হয়নি।
এখনো সময় আছে, রহমতের পাশে দাড়ান, তৃনমূলের নেতাকর্মীরা আপনাদের কাছে চিরঋণি হয়ে থাকবে….
30261243 1739008029479528 2304832145710907392 n TEKNAF TODAY - সীমান্তের সর্বশেষ খবর
30264313 1761383367252246 7758145086285676544 n TEKNAF TODAY - সীমান্তের সর্বশেষ খবর
30412641 1761383220585594 2819088762112311296 n TEKNAF TODAY - সীমান্তের সর্বশেষ খবর