ফরিদুল আলম : উখিয়ার কুতুপালং লাম্বাশিয়া ১নং ক্যাম্পে পূর্ব শত্রæতার জেরধরে রোহিঙ্গা দুগ্রুপের মধ্যে সংঘর্ষের পর বসত-বাড়িতে গিয়ে আল ইয়াকিন গ্রুপের গুলিবর্ষণের ঘটনায় এক গৃহবধু গুলিবিদ্ধ হয়েছে।
জানা যায়, ১১জুলাই (রবিবার) ভোররাত ২টারদিকে উখিয়া উপজেলার কুতুপালং ১নং লাম্বাশিয়া ক্যাম্প ইস্ট জি-ব্লকে পূর্ব শত্রুতার জেরধরে দুই রোহিঙ্গা গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এই ঘটনার জেরধরে আল-ইয়াকিন গ্রুপের শফি আলম ও তার ভাই মাহাদুসহ কয়েকজন সংগঠিত হয়ে একই ক্যাম্পের জি/১৬-ব্লকের ইলিয়াছের পুত্র শফিউল আলম ওরফে শফি (৩২) এর বসত-ঘরের দরজা ভেঙ্গে ঘরের ভেতরে গুলিবর্ষণ করে। এসময় শফির স্ত্রী আনোয়ারা বেগমের ডান পায়ের উরুর মাংস পেশীতে গুলিবিদ্ধ হয়। এই ঘটনার খবর পেয়ে ক্যাম্পে দায়িত্বরত ১৪এপিবিএন পুলিশ সদস্যরা গৃহবধুকে উদ্ধার করে চিকিৎসা দিয়ে ঝুঁকিমুক্ত করে বাড়িতে রাখা হয়েছে।
এই ব্যাপারে কক্সবাজার ১৪এপিবিএন পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক এসপি মোঃ নাঈম উল হক জানান, এই ঘটনার প্রকৃত কারন উদঘাটন,জড়িতদের সনাক্ত পূর্বক তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করার প্রক্রিয়া চলছে। ###
