আজ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে আসছেন এশিয়ান ফুটবল কনফেডারেশনের প্রতিনিধিদল

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৮ years ago

এম.জিয়াবুল হক, চকরিয়া :
আজ ৮ মে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে কক্সবাজার আসছেন এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল। সাথে আসবেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাত সদস্যের একটি টিম। প্রতিনিধি দলকে স্বাগত জানাতে ও দলের সাথে সার্বক্ষনিক সময় দিতে কক্সবাজার জেলা ফুটবল এসোসিয়েশনের সবাইকে কক্সবাজার বিমানবন্দরে সকাল ৯টার আগে উপস্থিত থাকতে আহবান জানিয়েছেন বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ। গতকাল সোমবার এ সংক্রান্ত একটি অনুলিপি আদেশের কপি কক্সবাজার জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি ফজলুল করিম সাঈদীকে পাঠিয়েছেন।
কক্সবাজার জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি ও চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ফজলুল করিম সাঈদী পরির্দশন টিমকে স্বাগত জানাতে ডিএফএ’র সবাইকে আজ মঙ্গলবার সকাল ৯টার আগে উপস্থিত থাকার জন্য বিনীতভাবে অনুরোধ জানিয়েছেন।