বিশেষ প্রতিবেদক : চকরিয়া পৌরসভার ১নম্বর ওয়ার্ডের কাজিরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) পরীক্ষার্থী বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা দোয়া মাহফিল ও আলোচনা সভা বৃহস্পতিবার সকালে বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে।
কাজিরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি চকরিয়া প্রেসক্লাবের অর্থসম্পাদক সাংবাদিক এম জিয়াবুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত বিদায় সংবর্ধনা দোয়া মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন চকরিয়া উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো.আনোয়ারুল কাদের। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিএম রুকুন উদ্দিন। দোয়া মাহফিল পরিচালনা করেন কাজিরপাড়া জামে মসজিদের খতিব জাকের হোছাইন হেলালী, অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সমাজ সেবক সাহাব উদ্দিন সওদাগর, চকরিয়া পৌরসভা যুবলীগের সহ-সম্পাদক মোজাম্মেল হক, আওয়ামীলীগ নেতা জাহাংগীর আলম দুদু মেম্বার, কাজিরপাড়া জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ইবনে আমিন, প্রবীণ মুরব্বী আবদুল ওয়াহাব, বিদ্যালয় কমিটির সহ-সভাপতি আমেনা বেগম, এমপি প্রতিনিধি (নারী) দিলদার বেগম, ও অভিভাবক (নারী) জন্নাতুল ফেরদৌস, চকরিয়া বিমানবন্দর রোড ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক এম নুরুস শফি, প্রবাসি রাসেল উদ্দিন, সমাজ সেবক ছৈয়দ আকবর, নুরুল আলম সওদাগর, যুবলীগ নেতা আনোয়ার হোসেন, নুরুল আবছার মনিক, মাহাবুব আলম প্রমুখ।
বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক শাহরিয়ার আওরঙ্গজেব তারেক এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনিয়র শিক্ষিকা সুচিত্রা চৌধুরী, পারভীন আক্তার, জেসমিন আক্তার, শিক্ষিকা আসমাউল হোসনা। এছাড়াও অনুষ্ঠানে বিদ্যালয়ের সকল শিক্ষার্থী, অভিভাবক ও সুধীজন উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে প্রধান অতিথিসহ অতিথিবৃন্দ বিদায়ী পরীক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন। এছাড়াও অনুষ্ঠানে বিদ্যালয় কমিটির সভাপতির ব্যক্তিগত তহবিলের উদ্যোগে সকল শিক্ষার্থীদের জন্য খাবারের আয়োজন করা হয়।
