বার্তা পরিবেশক : বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল হ্নীলা ইউনিয়ন উত্তর শাখার ৫,৬,৭,৮ ও ৯নং ওয়ার্ড শাখার কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে বিভিন্ন ওয়ার্ডের সাংগঠনিক কার্য্যক্রমকে আরো গতিশীল করার সিদ্ধান্ত গৃহীত হয়।
১৩ডিসেম্বর বিকাল ৩টায় হ্নীলা উচ্চ বিদ্যালয় হলরোমে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল হ্নীলা ইউনিয়ন উত্তর শাখার ৫,৬,৭,৮ ও ৯নং ওয়ার্ড শাখার কর্মী সমাবেশ হ্নীলা ইউনিয়ন উত্তর শাখা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আবুল হাসেমের সভাপতিত্বে ও সদস্য সচিব মোহাম্মদ শফিকের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। হাফেজ মোহাম্মদ ইব্রাহীমের পবিত্র কোরআন তেলোয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠিত উক্ত কর্মী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক এডভোকেট রশিদুল আলম চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন টেকনাফ উপজেলা শ্রমিক দলের সাবেক সভাপতি মোক্তার আহমদ দল্লা,মক্কা বিএনপির সভাপতি দেলোয়ার হোসেন মিল্কী, টেকনাফ উপজেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনির, হোয়াইক্যং ইউনিয়ন দক্ষিণ শাখা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নুরুল কবির রানা, হ্নীলা ইউনিয়ন দক্ষিণ শাখা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুল্লাহ মনির, হোয়াইক্যং ইউনিয়ন উত্তর শাখা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুল কাদের, হ্নীলা ইউনিয়ন উত্তর শাখা স্বেচ্ছাসেবক দলের সিঃ যুগ্নআহবায়ক হাফেজ মোহাম্মদ ইব্রাহিম, হ্নীলা ইউনিয়ন উত্তর শাখা বিএনপির দপ্তর সম্পাদক ও সাংগঠনিক ৬নং ওয়ার্ডের সভাপতি মুহাম্মদ আলম শাহীন, হ্নীলা ইউনিয়ন উত্তর শাখা যুবদলের যুগ্ম আহবায়ক জামাল হোসাইন, মামুন সিকদার, হ্নীলা ইউনিয়ন উত্তর শাখা ছাত্রদলের সভাপতি শামসু আলম বাহাদুর বাদল, হোয়াইক্যং ইউনিয়ন দক্ষিণ শাখা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মৌলভী ফেরদৌস।
এছাড়া বক্তব্য রাখেন ইউনিয়ন উত্তর শাখা বিএনপির সাংগঠনিক ৫নং ওয়ার্ডের সভাপতি বদি আলম, হ্নীলা ইউনিয়ন উত্তর শাখা বিএনপির সাংগঠনিক ৬নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, বিএনপি নেতা মোহাম্মদ জাহাঙ্গীর আলম, মগবুল আহমদ, ইউনিয়ন উত্তর শাখা যুবদলের সাংগঠনিক ৬নং ওয়ার্ডের আহবায়ক মোহাম্মদ আকরাম সাংগঠনিক ৪নং ওয়ার্ড যুবদলের সভাপতি হেলাল উদ্দিন, স্বেচ্ছাসেবক দলনেতা জাকারিয়া, মাইনুদ্দীন, মোক্তার, সালামত উল্লাহ, মোহাম্মদ আমিন, জসিম, মোবরক, ঈসমাল প্রমুখ।
সভা শেষে বিভিন্ন ওয়ার্ডের সাংগঠনিক কার্য্যক্রম আরো গতিশীল করার লক্ষ্যে ওয়ার্ড কমিটি গঠন কার্য্যক্রম শুরু করা হয়। ###
