আব্দুস সালাম, টেকনাফ :
টেকনাফে নাইট্যং পাড়া ফুটবল সুপার লীগ টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ২৮ মার্চ মঙ্গলবার বিকাল ৪ টায় বাস টার্মিনাল সংলগ্ন মাঠে ফাইনাল খেলায় টেকনাফ নাজিম সূর্য তরুণ ফুটবল একদশ বনাম সাব্বির বাহিনী ফুটবল একাদশ অংশগ্রহন করে। উক্ত ফাইনাল খেলায় নাজিম সূর্য তরুণ ফুটবল একদশ সাব্বির বাহিনী ফুটবল একাদশকে ২-১ গোলে পরাজিত করে চ্যা¤িপয়ন হয়। ফাইনাল খেলা ও পুরুষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টেকনাফ পৌরসভার ১নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ শাহ আলম মিয়া। উক্ত অনুষ্টানে প্রধান অতিথি বিজয়ী দল সূর্য তরুণ ফুটবল একাদশের অধিনায়ক টিম ম্যানেজারের হাতে চ্যাম্পিয়ন ট্রফি ও নগদ ১৫ হাজার টাকা প্রাইজ মানি তুলে দেন। বিশেষ অতিথি টেকনাফ উপজেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি ফরহাদুজ্জামানের হাত থেকে সাব্বির বাহিনী ফুটবল একদশকে রানাস আর্প ট্রফি ও নগদ ৫ হাজার টাকা প্রাইজ মানি তুলে দেন। পুরুষ্কার বিতরণী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাভিশন টেকনাফ উপজেলা প্রতিনিধি আব্দুস সালাম, সময়ের অপরাধ চক্র ও দৈনিক রূপালী সৈকতের নিজস্ব প্রতিবেদক ফরহাদ আমিন। টুর্ণামেন্ট পরিচালনা কমিটির পক্ষে থেকে ১ং ওয়ার্ডের কাউন্সিলর শাহ আলম মিয়া সন্মাননা স্মারক তোলে দেন। ফাইনাল খেলায় সেরা খেলোয়াড় নির্বাচিত হয় নাজিম সূর্য তরুণ একাদশের শাহাবউদ্দিন সোনিয়া। সেরা গোলদাতা নির্বাচিত হয় কায়সার ফুটবল একদশের মোঃ জাবেদ। সেরা গোলরক্ষক নির্বাচিত হয় নাজিম বাহিনীর মোস্তাক। ফাইনাল খেলায় রেফারির দায়িত্ব পালন করেন আলী আকবর, সহকারী রেফারি আব্দুস শুক্কুর ও কারন শর্মা প্রকাশ কালা। নাইট্যং পাড়া ফুটবল সুপার লীগ টুর্ণামেন্ট শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ায় খেলোয়াড়,দর্শক ও একাবাসীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন আয়োজক কমিটির আহবায়ক জাহেদ আলম।
