এম.জিয়াবুল হক : চকরিয়া উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের খিলছাদক ডাঙ্গারচর এলাকায় দুর্বৃত্তদের দেয়া আগুনে গৃহহারা সেই ২৭টি পরিবারের মাঝে ব্যক্তিগত তহবিলের উদ্যোগে ঈদ উপহার সামগ্রী পাঠিয়েছেন কক্সবাজার জেলা আওয়ামীগের সাবেক সাধারণ সম্পাদক ও কক্সবাজার ইন্টারন্যশনাল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আলহাজ্ব সালাহ উদ্দিন আহমেদ সিআইপি।
রবিবার ২৪ মে সকালে কৈয়ারবিল ইউনিয়নের খিলছাদক ডাঙ্গারচর এলাকায় পৌঁছে সালাহউদ্দিন আহমদ সিআইপির এসব খাদ্য সামগ্রী বিতরণ করেছেন চকরিয়া উপজেলা কৃষক লীগের যুগ্ম আহŸায়ক জাফর আলম সিকদার, বরইতলী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও পহরচাঁদা সাংগঠনিক ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নিয়াজুল ইসলাম বাদল, ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ফরিদুল আলম, ইউনিয়ন যুবলীগের আহবায়ক আইয়ুব খান মিন্টু প্রমুখ।
সালাহউদ্দিন আহমদ সিআইপি প্রদত্ত ঈদ উপহার সামগ্রী পেয়েছেন খিলছাদক ডাঙ্গারচর এলাকার নুরুল হোসাইনের ছেলে কৃষক মোহাম্মদ ইসমাইল, মোক্তার আহামদের ছেলে নুরুল হোসাইন, মোজাহের আহামদের ছেলে আনোয়ার হোসাইন ও মোহাম্মদ ফোরকান, আহামদ হোসেনের ছেলে মোজাহের আহমদ, মোজাহের আহামদের ছেলে জাহাঙ্গীর আলম, মৃহ আহামদ হোসেনের ছেলে মোজাম্মেল হক ও মো. জাহেদ, আবুল হোসেনের ছেলে নাসির উদ্দিন, জসিম উদ্দিন ও জমির উদ্দিন, মকবুল আলীর পুত্র আবু তাহের, আবু তৈয়বের ছেলে শাহ আলম, সাহাব উদ্দিন,সালাহ উদ্দিন ও নেজাম উদ্দিন, আবু তাহেরের ছেলে আবু ছালেক ও বশির আহমদ, মৌলভী আব্দুলাহর ছেলে মো. মোস্তফা, আবুল হোসেনের ছেলে জয়নাল আবেদীন, এজাহার আহামদের ছেলে নবী হোসাইন, আবুল কাশেমের ছেলে আবু হানিফ ও আলী আকবরের পরিবার।
প্রসঙ্গত: গত ১৪ মে ভোররাতে দুর্বৃত্তের দেয়া আগুনে চকরিয়া উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের খিলছাদক ডাঙ্গারচর এলাকার ২৭ টি বসতবাড়ি সম্পূর্ণ ভস্মিভূত হয়। আগুনে পুড়ে এক মহিলা প্রাণ হারায়।##
