মেরিন ড্রাইভ সড়কে দুই সিএনজি টেক্সির মুখামুখি সংঘর্ষে রাখাইন যুবক নিহত

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৭ years ago

সামী জাবেদ, টেকনাফ :
মেরিন ড্রাইভ সড়কে দুই সিএনজি টেক্সির মুখামুখি সংঘর্ষে অংসাইন (৩২) নামে এক রাখাইন যুবক নিহত হয়েছে। বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে মনখালী ব্রিজ সংলগ্ন এলাকায় এ দূর্ঘটনা ঘটে। এতে টেকনাফ মুখি সিএনজির (কক্সবাজার থ ৪৮৫১) এক যাত্রী নিহত ও অপর ৩ জন গুরুত্বর আহত হয়। নিহত যুবক ককসবাজারের চৌফলদন্ডী এলাকার অং ছ চেং এর ছেলে। এ ঘটনায় চালক ও যাত্রীসহ আরো ৪ জন আহত হয়েছে।

পেশায় স্বর্ণকার অংসাইন দুই সন্তানের জনক ও টেকনাফ উপরের বাজারে মং মং স্বর্ণকারের কর্মচারী ছিল বলে জানা গেছে।

ঘটনাস্থল থেকে মৃতদেহ উখিয়ার ইনানী ফাঁড়ী পুলিশ উদ্ধার করে সন্ধায় পরিবারের নিকট হস্তান্তর করেন।