পিকলু দত্ত,টেকনাফ : টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে ২শ ৫০ অসহায়,দুস্থ ও দরিদ্র পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
১৩ মে সকাল ১০টায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পুষ্টি বিভাগ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা-কর্মচারিবৃন্দ ও ডিটি সোশাল ফোরামের যৌথ অর্থায়নে এবং টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে ২৫০ পরিবারে ইফতার সামগ্রী ও খাদ্যদ্রব্য বিতরন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ টিটু চন্দ্র শীল।অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ডাঃ এনামুল হক (আরএমও), ডাঃ প্রণয় রুদ্র (এমওডিসি), ডাঃ সাকিয়া হক (এমও), ডাঃ শুভ্র দেব( এমও), ডাঃ সুফিয়া আক্তার ( এমও), মোঃ মিজানুর রহমান (এমটি-ল্যাব), বাবু রতন দাশ (এইচআই), সোহরাব হোসেন (এসআই), মোঃ রেজাউল করিম (পরিসংখ্যানবিদ), মোঃ আলী (হিসাব রক্ষক), হেনা পারভিন (নার্সেস সুপারভাইজার), মোঃ আব্দুর রহিম (এমএলএসএস)।
প্রতি বস্তায় ছিল, চাউল-৫ কেজি, আলু-২ কেজি, লবণ-১/২ কেজি, তৈল-১ লিটার, পেঁয়াজ -১ কেজি, চিনি-১ কেজি, চনা -১ কেজি, চিড়া-১/২ কেজি, মুসরি ডাল- ১/২ কেজি, খেঁজুর -১/২ কেজি, সাবু দানা-১ পোয়া, নুডলস -২ প্যাকেট, বিস্কুট -১ প্যাকেট, সুজি -১/২ কেজিসহ মোট ১৪টি আইটেম।
এ সময় টেকনাফ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ টিটু চন্দ্র শীল, উনার ব্যক্তিগত উদ্যোগে সাবেক প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক মরহুম সাংবাদিক সাইফুল ইসলামের পরিবার সহ তিন প্রতিবন্ধী পরিবারকে নগদ অর্থসহ ১ বালতি, ২সাবান, পেপসোডেন্ট ব্রাশ, নিত্য প্রয়োজনীয় সামগ্রী প্রদান করেন।
স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ টিটু চন্দ্র শীল জানান,করোনা ভাইরাসের কারনে অনেক অসহায়, গরীব, দুস্ত, সমাজে সুবিধে বঞ্চিত লোক কর্মহীন হয়ে পড়েছে। তারা কষ্টে দিনাতিপাত করছে। আমরা সেইসব সুবিধে বঞ্চিতদের দুঃখ কষ্টে নিজেদের বেতনের কিছু অংশ সাহায্যের মাধ্যমে কিঞ্চিৎ লাগব করার মন মানসিকতায় কিছু গরীব, অসহায় মানুষের পাশে দাড়িঁয়েছি, তিনি সমাজে বিত্তবান, ধনীদের ও এসময় মানবতার হাত বাড়িয়ে গরীব,অসহায়, কর্মহীনদেন পাশে দাড়াঁনোর বিনীতভাবে অনুরোধ জানান।
