প্রেস বিজ্ঞপ্তি : কক্সবাজার জেলা আইনজীবী সমিতির বিজ্ঞ সিনিয়র সদস্য ও সাবেক সিনিয়র সহ-সভাপতি, বর্তমান কার্যনির্বাহী পরিষদের সদস্য মোহাম্মদ ছাদেক উল্লাহ অ্যাডভোকেট অদ্য ০৩/০৭/২০২২ইং তারিখ, রোজ রবিবার, সকাল ৭.০০ ঘটিকার সময় বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন। (ইনা লিল্লাহি…… রাজেউন)। মৃত্যুকালে মরহুমের বয়স হয়েছিল ৬১ বছর। এ সময় তিনি ১ পুত্র, ৩ কন্যা, ৩ ভাই, ৩ বোনসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
আজ ০৩/০৭/২০২২ইং রবিবার, বাদ আছর কক্সবাজার সদর উপজেলার পি.এম খালী মুহসিনিয়া পাড়া জামে মসজিদ মাঠ প্রাঙ্গনে মরহুমের নামাজে জানাজা শেষে তাঁকে দাফন করা হবে।
কক্সবাজার জেলা আইনজীবী সমিতির বিজ্ঞ সিনিয়র সদস্য ও সাবেক সিনিয়র সহ-সভাপতি, বর্তমান কার্যনির্বাহী পরিষদর সদস্য মোহাম্মদ ছাদেক উল্লাহ অ্যাডভোকেট এর মৃত্যুতে কক্সবাজার জেলা আইনজীবী সমিতির পক্ষে সভাপতি জনাব অ্যাডভোকেট ইকবালুর রশিদ আমিন ও সাধারণ সম্পাদক জনাব অ্যাডভোকেট মোহাম্মদ তাওহীদুল আনোয়ার গভীর শোক প্রকাশ করেছেন এবং মরহুমের রুহের আত্মার মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
