এম.জিয়াবুল হক : বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, স্বাধীনতার ঘোষক নিয়ে বিএনপি ইতিহাস বিকৃতির যে চর্চা করে আসছে, তা পুনরায় করার কোন সুযোগ নেই। বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ। আর বাংলাদেশের ইতিহাসের রন্ধ্রে রন্ধ্রে বঙ্গবন্ধুর অবস্থান। রোববার (২৮ফেব্রুয়ারী) চকরিয়া সরকারি কলেজ মাঠে আওয়ামীলীগের জনসভায় প্রধান অতিথির বক্তব্যে মাহবুব উল আলম হানিফ এসব কথা বলেন।
মাহবুব উল আলম হানিফ বলেন, শেখ হাসিনা যতদিন ক্ষমতায় আছে এদেশের উন্নয়ন-অগ্রগতি বাংলাদেশএগিয়ে যাবে। উন্নয়নের অগ্রগতি যত হবে মানুষের আস্থা শেখ হাসিনার উপর ততই বাড়বে, নৌকার প্রতি আস্থা বাড়বে। আওয়ামী লীগকে আর কোনদিন বৈধভাবে ক্ষমতাচ্যুত করা যাবে না বলেই তারা ষড়যন্ত্রের পথ খুঁজে বেড়াচ্ছে। তারা দেশে ষড়যন্ত্র করে ব্যর্থ হয়ে দেশের বাইরে ষড়যন্ত্র চালাচ্ছে।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলামকে উদ্দেশ্য করে হানিফ বলেন, বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ ই মার্চের ভাষণকে অস্বীকার করার উপায় নেই। অনেকেই বলছেন এটা কে এতদিন পরে বিএনপি’র বোধ উদয় হয়েছে। কিন্তু মির্জা ফখরুলের কাছে আমার প্রশ্ন ।এতদিন পরে এটা কি আপনাদের বোধ উদয় হয়েছে। নাকি কোন কোটচাল।
চকরিয় উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের সংসদ সদস্য আলহাজ্ব জাফর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে তিনি আরো বলেন, ১৯৭৫ সালের ১৫ ই আগস্ট বঙ্গবন্ধুকে হত্যার পর জিয়াউর রহমান রাষ্ট্র ক্ষমতায় থাকাকালে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ ই মার্চের ভাষণ নিষিদ্ধ করেছিলেন। কিন্তু সেই ৭ই মার্চের ভাষণ আজ জাতিসঘের ঐতিহাসিক স্বীকৃতি পেয়েছে। বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা আজ বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। বাংলাদেশ আজ উন্নয়নশীল দেশ হিসেবে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পেয়েছে। এটি এদেশের জন্য বাঙালি জাতির জন্য বিরাট একটি অর্জন।
চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক চেয়ারম্যান গিয়াসউদ্দিন চৌধুরীর সঞ্চালনায় জনসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক এড. সিরাজুল মোস্তফা, কক্সবাজার-রামু আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, মহেশখালী কুতুবদিয়া আসনের সংসদ সদস্য আশেক উলাহ রফিক, সংরক্ষিত আসনের সংসদ সদস্য কানিজ ফাতেমা মোস্তাক, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেয়র মজিবুর রহমান, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান লেফটেন্যান্ট কর্নেল (অব) ফোরকান আহমেদ, জেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক সালাহউদ্দিন আহমদ সিআইপি, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম, সাংগঠনিক সম্পাদক নাজনীন সরওয়ার কাবেরী, বন ও পরিবেশ সম্পাদক লায়ন কমরউদ্দিন আহমদ, চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ ফজলুল করিম সাঈদী, চকরিয়া পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আলমগীর চৌধুরী, মাতামুহুরী উপজেলা আওয়ামীলীগের সভাপতি সিরাজুল ইসলাম চৌধুরী বাবলা, চকরিয়া উপজেলা ভাইস চেয়ারম্যান মকছুদুল হক ছুট্টু, পেকুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, পেকুয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবুল কাশেম, চকরিয়া পৌরসভা আওয়ামীলীগের সভাপতি জাহেদুল ইসলাম লিটু, সাধারণ সম্পাদক আতিক উদ্দিন চৌধুরী।

জনসভার শুরুতে বক্তব্য দেন চকরিয়া উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান ও উপজেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জেসমিন হক জেসি চৌধুরী, জেলা আওয়ামীলীগের সদস্য এটিএম জিয়াউদ্দিন চৌধুরী জিয়া, আমিনুর রশিদ দুলাল, পেকুয়া উপজেলা আওয়ামীলীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক আবুহেনা মোস্তাফা কামাল, মাতামুহুরী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক চেয়ারম্যান মহসিন বাবুল, চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বাবু এমআর চৌধুরী, সহ-সভাপতি ছৈয়দ আলম কমিশনার, যুগ্ম সম্পাদক চেয়ারম্যান আজিমুল হক আজিম, জামাল উদ্দিন জয়নাল, শাহনেওয়াজ তালুকদার, পেকুয়া উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সাংবাদিক জহিরুল ইসলাম, চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক চেয়ারম্যান শওকত ওসমান, প্রচার সম্পাদক আবু মুছা, উপজেলা আওয়ামীলীগের সদস্য অধ্যাপক সাহাবুদ্দিন, রোস্তম শাহরিয়ার, আমিনুল করিম, চকরিয়া পৌরসভা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি মো.ওয়ালিদ মিল্টন, সহ-সভাপতি অধ্যাপক মোসলেহ উদ্দিন মানিক, চকরিয়া উপজেলা যুবলীগের সভাপতি শহীদুল ইসলাম শহীদ, সাধারণ সম্পাদক আলহাজ কাউছার উদ্দিন কছির, পেকুয়া উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ বারেক, চকরিয়া উপজেলা কৃষকলীগের আহবায়ক চেয়ারম্যান জসিম উদ্দিন, সদস্য সচিব আমির হোসেন আমু, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি শওকত হোসেন, সাধারণ সম্পাদক বাবলা দেবনাথ, লক্ষ্যারচর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি রেজাউল করিম সেলিম, সাধারণ সম্পাদক খম বুলেট, চকরিয়া পৌরসভার প্যানেল মেয়র বশিরুল আইয়ুব, কাউন্সিলর রেজাউল করিম, কাউন্সিলর মুজিবুল হক মুজিব, উপজেলা শ্রমিকলীগের সভাপতি জামাল উদ্দিন, সাধারণ সম্পাদক সাইফুদ্দিন মামুন, চকরিয়া পৌরসভা যুবলীগের সভাপতি হাসানগীর হোছাইন, সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম সোহেল, চকরিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ মারুফ, সাধারণ সম্পাদক আকিত হোসেন সজিব, চকরিয়া কৃষকলীগের সভাপতি সুলাল চন্দ্র সুশীল, সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল ফারুক লোটাস, চকরিয়া পৌরসভা শ্রমিকলীগের সভাপতি জহিরুল ইসলাম, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন ধুলু, পেকুয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি কফিল উদ্দিন বাহাদুর, চকরিয়া পৌরসভা ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান ও সাধারণ সম্পাদক সোহেল রানা পারভেজ, মাতামুহুরী উপজেলা ছাত্রলীগের সভাপতি হুমায়ুন কবির চৌধুরী, সাধারণ সম্পাদক মিজবাহ উদ্দিন বেলাল প্রমুখ। এছাড়াও জনসভায় চকরিয়া পেকুয়া উপজেলা মাতামুহুরী সাংগঠনিক উপজেলা এবং চকরিয়া পৌরসভা আওয়ামীলীগ এবং সকল ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের বিভিন্নস্তরের নেতাকর্মী, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, চকরিয়া পৌরসভার কাউন্সিলর এবং সর্বসাধারণ উপস্থিত ছিলেন।
জনসভার আগে দুপুরে চকরিয়া থানা রাস্তার মাথাস্থ সিস্টেম কমপ্লেক্স চকরিয়া মিলনায়তনে সাংসদ জাফর আলমের ব্যক্তিগত উদ্যোগে নির্মিত বঙ্গবন্ধু বাংলাদেশ কর্নার ও স্বাধীনতা মঞ্চের আনুষ্ঠানিক উদ্বোধন করেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ।#
