হ্নীলা মজিদিয়া মাদ্রাসা গভর্নিং বডির সভাপতি রাশেদ মাহমুদ আলী পুনরায় চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় সংবর্ধনা

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৫ years ago

সাদ্দাম হোসাইন :সদ্য সমাপ্ত ইউপি নির্বাচনে টেকনাফের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান হ্নীলা শাহ মজিদিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি রাশেদ মাহমুদ আলী ২য় বারের মতো হ্নীলা ইউপি চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় মাদ্রাসার শিক্ষক,ছাত্র-ছাত্রী ও কর্মচারীদের পক্ষ থেকে ফুলেল সংবর্ধনায় সিক্ত করা হয়েছে।
২৭ সেপ্টেম্বর সকাল ১১টায় হ্নীলা শাহ মজিদিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার শিক্ষক মিলনায়তনে মাদ্রাসা গভর্নিং বডির সভাপতি রাশেদ মাহমুদ আলী ২য়বারের মতো হ্নীলা ইউপি চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় এক সংবর্ধনা সভা মাদ্রাসার অধ্যক্ষ ও হোয়াইক্যং মডেল ইউপি চেয়ারম্যান নুর আহমদ আনোয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে সংবর্ধিত ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হ্নীলা ইউপি চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হ্নীলা আল্-ফালাহ একাডেমীর অধ্যক্ষ নুরুল হোছাইন ছিদ্দিকী।
বাংলা প্রভাষক নুরুল আমিনের সঞ্চালনায় সভার শুরুতে মাদ্রাসার শিক্ষক,ছাত্র-ছাত্রী ও কর্মচারীদের পক্ষ থেকে পৃথকভাবে ক্রেস্ট,ফুলের মাল্য পরিধান এবং তোড়া দিয়ে বরণ করে নেওয়া হয়। এরপর এক শুকরিয়া সভায় বক্তব্য রাখেন মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা নুরুল বশর ছিদ্দিকী,ইংরেজী প্রভাষক শহীদুল মোস্তফা খোকন,আরবী প্রভাষক মাওঃ আবু জাহেদ মোঃ ইয়াছিন,মাও: এনায়ত উল্লাহ,সহকারী মৌঃ এস,এম সাইফুল্লাহ,আব্দুল মালেক,আব্দুস সোবহান,সহকারী শিক্ষক মুসা কলিমুল্লাহ,কামাল উদ্দিন, ফরিদুল আলম বিএসসি, জাফর আলম, শিক্ষিকা আয়েশা খাতুন,ইবতেদায়ী প্রধান মৌঃ জহির উদ্দিন, জাহেদুল আলম চৌধুরী,আব্দুর রহিম মিয়া,ক্বারী শব্বির আহমদ,অফিস সহকারী জমির উদ্দিন ও আলী হোসাইন প্রমুখ।
প্রধান অতিথি বলেন,সদ্য সমাপ্ত ইউপি নির্বাচনে জনসাধারণ ভোট দিয়ে তাকে পুনরায় নির্বাচিত করার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। এরপর অত্র মাদ্রাসার সুনাম অক্ষুন্ন রেখে সার্বিক উন্নয়নের ব্যাপারে সচেষ্টা থাকবেন বলে আশ্বাস প্রদান করেন। করোনাকালীন ছাত্র-ছাত্রীদের পড়াশুনা ব্যাহত হয়েছে। শ্রদ্ধেয় শিক্ষকবৃন্দ আন্তরিকতার সাথে পাঠদান করে এই ক্ষতি কিছুটা হলেও লাঘব করার নির্দেশনা প্রদান করেন। শেষে দেশ ও জাতির উন্নতি কামনা করে বিশেষ মোনাজাতের পর সবাই প্রীতিভোজে মিলিত হয়। ###