চকরিয়ায় প্রথমবারের মত মুক্তিযোদ্ধা ক্রীড়া সংসদ ও ক্রিকেট একাডেমি ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৪ years ago

নিজস্ব প্রতিবেদক : পবিত্র রমজান মাসে কক্সবাজারের চকরিয়া মুক্তিযোদ্ধা ক্রীড়া সংসদ ও ক্রিকেট একাডেমির প্রথমবারের মত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকেলে পৌর শহরের গ্রীন চিলি অভিজাত রেস্টুরেন্টে এই ইফতার মাহফিল হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চকরিয়া উপজেলা মুক্তিযোদ্ধা ক্রীড়া সংসদ ও ক্রিকেট একাডেমির সভাপতি তপন কান্তি দাশ অনুষ্ঠান পরিচলনা করেন
মুক্তিযোদ্ধা ক্রীড়া সংসদের সাধারণ সম্পাদক বশিরুল আলাম।
প্রধান অতিথি, পৌরসভার আওয়ামী লীগের সভাপতি জাহিদুল ইসলাম লিটু, বিশেষ অতিথি আতিক উদ্দিন উদ্দিন, প্রেস ক্লাবের সভাপতি জাহেদ চৌধুরী, উপজেলা যুবলীগের সভাপতি শহিদুল ইসলাম শহিদ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মিজবাউল হক, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কাউছার উদ্দিন কছির, লক্ষ্যারচর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রেজাউল করিম সেলিম, বমু বিলছড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক মুজাফফর আহমদ, পৌরসভা আওয়ামী লীগের সহসভাপতি ফেরদৌস অওহিদ, সাংগঠনিক সম্পাদক মুজিবর রহমান লিটন, পৌর আওয়ামী লীগ ফয়জুল কবির, পৌরসভা যুবলীগের সভাপতি হাসানগীর হোসেন সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম সোহেল, পৌর যুবলীগ সিনিয়র সহ সভাপতি খলিলুল্লাহ চৌধুরী, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক সাইফুদ্দিন মামুন, চাকরিয়া সার্বজনীন কেন্দ্রীয় হরি মন্দির উন্নয়ন কমিটির সভাপতি প্রদীপ দাশ, উপজেলা কৃষক লীগের সভাপতি আমির হোসেন আমু, সাধারণ সম্পাদক ফরিদুল ইসলাম রাসেল, পৌরসভা কৃষক লীগের সভাপতি সুলাল চন্দ্র সুশীল, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ ফারুক লোটাস, পৌরসভা আওয়ামী লীগ সুমন দাশ, উপজেলা যুবলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম, পৌর যুবলীগের অর্থ সম্পাদক সেলিম রেজা, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শেফায়তুল কবির বাপ্পি, উপজেলা ছাত্রলীগ নেতা তারেকুল ইসলাম রাহেত, চকরিয়া মুক্তিযোদ্ধা ক্রীড়া সংসদের কোচ সুজিত দাশ, চট্টগ্রামের ক্রিকেটার কফিল উদ্দিন, মুক্তিযোদ্ধার ক্রিকেট একাডেমির অধিনায়ক নাদেমুল কবির সম্রাট, মুমিনুল হকসহ উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মী ইফতার ও দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন।
ইফতারের আগে দেশ ও জাতির মঙ্গল কামনায় এবং স্বাধীনতার স্বপক্ষের শক্তিকে একতাবদ্ধ হওয়ার মানসে মোনাজাত করেন।