ইউক্রেন ইস্যুতে বিতর্কিত মন্তব্য ; জার্মান নৌ প্রধানের পদত্যাগ

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৪ years ago

টেকনাফ টুডে ডেস্ক : ইউক্রেন ইস্যুতে করা এক বিতর্কিত মন্তব্যের জেরে পদত্যাগ করেছেন জার্মান নৌ বাহিনীর প্রধান কে-আচিম শোয়েনবাখ। তিনি রাশিয়ার ইউক্রেন আক্রমণ করার ধারণাকে একটি বাজে চিন্তা বলে উল্লেখ করেন।

ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্সের খবরে জানানো হয়, গতকাল শনিবার পদত্যাগের বিষয়টি তিনি নিজেই নিশ্চিত করেছেন। তার পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

গত শুক্রবার ভারতের একটি আলোচনা সভায় ওই বিতর্কিত মন্তব্য করেন কে-আচিম শোয়েনবাখ। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে তাকে বলতে দেখা যায়, পুতিন আসলেই সম্মান পাওয়ার যোগ্য এবং যে সম্মান পুতিন চাচ্ছেন সেটা দেওয়া খুবই সহজ।

এমন মন্তব্যের পর এক বিবৃতিতে ইউক্রেন বলেছে, শোয়েনবাখের এই মন্তব্যে পরিস্থিতি আরও জটিল হতে পারে। এজন্য ওই মন্তব্যকে নাকচ করতে জার্মানির প্রতি আহ্বান জানিয়েছে ইউক্রেন।

অন্যদিকে, জার্মানির প্রতিরক্ষা মন্ত্রণালয় শোয়েনবাখের মন্তব্যের সমালোচনা করে বলেছে, তার মন্তব্য আমাদের অবস্থানের প্রতিচ্ছবি নয়।