হুমায়ুন রশিদ : টেকনাফ প্রেসক্লাবের সাবেক প্রচার সম্পাদক ও প্রয়াত তরুণ সংবাদকর্মী সাইফুল ইসলাম চৌধুরীর চৌধুরীর ৫ম মৃ্ত্যু বার্ষিকী।
২০১৪ সালের ১৬ এপ্রিল সকাল ১০টায় উপজেলার পৌর এলাকার অলিয়াবাদস্থ সাইট্টংখিল এলাকার বাসিন্দা মরহুম সেনেটারী ইন্সপেক্টর সোলতান আহমদ চৌধুরীর পুত্র, টেকনাফ প্রেসক্লাবের প্রচার সম্পাদক, দৈনিক সাগর দেশ ও দূর্নীতির সন্ধানে পত্রিকার প্রতিনিধি তরুণ সংবাদকর্মী সাইফুল ইসলাম চৌধুরী (৩৮) লিভার জন্ডিসে আক্রান্ত হয়ে আর্থিক সংকটে উন্নত চিকিৎসা না পেয়ে নিজ বাসভবনে ইন্তেকাল করেন। আজ ২০১৯ সালের ১৬ এপ্রিল এই তরুণ সংবাদকর্মীর মৃত্যুর ৫ বছর পূর্ণ হল। মৃত্যুকালে সে মা, স্ত্রী, একমাত্র কন্যা , বোন, সহকর্মীসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে যান।
এই তরুণ সংবাদকর্মীর ৫ম মৃত্যু বার্ষিকীতে টেকনাফ টুডে পরিবার গভীর শোকাহত এবং শোক-সন্তপ্ত পরিবারের প্রতি রইল গভীর সমবেদনা।
