বিশেষ প্রতিবেদক : টেকনাফে র্যাব-১৫ এর সদস্যরা অভিযান চালিয়ে ওয়ান শুটারগান এবং মোটর বাইকসহ এক সন্ত্রাসী ও মাদক কারবারীকে আটক করেছে।
সুত্র জানায়,গত ১লা জানুয়ারী-২০২২ইং রাত সাড়ে ৮টায় কক্সবাজার র্যাব-১৫ এর চৌকষ একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের ঝিমংখালী জামে মসজিদের সামনে প্রধান সড়কে অভিযানে যায়। এসময় র্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় ধাওয়া করে মোটর বাইকসহ হোয়াইক্যং নয়াবাজারের পশ্চিম সাতঘরিয়া পাড়ার নুর হোসেনের পুত্র মোঃ শামীম ওরফে গুরাইয়া (১৯) কে আটক করে। পরে উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে তার দেহ তল্লাশী করে ১টি দেশীয় ওয়ান শুটারগান পাওয়া যায়।
কক্সবাজার র্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (ল এন্ড মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আবু সালাম চৌধুরী জানান,এই ব্যাপারে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর উদ্ধারকৃত অস্ত্র এবং জব্দকৃত মোটর সাইকেলসহ টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। ###
