নিজস্ব প্রতিবেদক,চকরিয়া : মহান ভাষা দিবসে একুশের প্রথম প্রহরে চকরিয়া বিমানবন্দরস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের স্বরণে শ্রদ্ধাঞ্জলী নিবেদন করেছেন চকরিয়া পৌরসভার ১নম্বর ওয়ার্ডের কাজিরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। ২১ ফেব্রæয়ারী প্রভাত ফেরীতে শহীদ বেদীতে উপস্থিত হয়ে ফুলে ফুলে শ্রদ্ধা নিবেদন করেন বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও প্রধান শিক্ষকের নেতৃত্বে সকল শিক্ষক এবং বিপুল সংখ্যক কোমলমতি শিক্ষার্থীরা।
চকরিয়া বিমানবন্দরস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলী নিবেদন কালে শিক্ষার্থীদের সঙ্গে উপস্থিত ছিলেন বিদ্যালয় ব্যবস্থাপনা (এসএমসি) কমিটির সভাপতি সাংবাদিক এম জিয়াবুল হক, বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিএম রুকুনউদ্দিন, সহকারি শিক্ষক শাহরিয়ার আওরঙ্গজেব চৌধুরী তারেক, সহকারি শিক্ষক পারভীন আক্তার, সহকারি শিক্ষক জেসমিন আক্তার, সহকারি শিক্ষক মিশোরী জন্নাত মিশু। তার আগে বিদ্যালয়ের সহকারি শিক্ষক শাহরিয়ার আওরঙ্গজেব চৌধুরী তারেকের নেতৃত্বে বিদ্যালয় মিলনায়তন থেকে কোমলমতি শিক্ষার্থীরা খোলা পায়ে একুশের প্রভাতফেরী বের করেন। এরপর গ্রামীণ জনপদের লোকালয় পেরিয়ে শিক্ষার্থীদের প্রভাত ফেরী উপস্থিত হন শহীদ মিনারে।
এদিকে শহীদ মিনারে ফুলেল শ্রদ্ধা নিবেদন শেষে বেলা দশটার দিকে বিদ্যালয়ে ভাষা শহীদদের স্বরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে শিক্ষার্থীদের উদ্দেশ্যে ভাষা দিবসের তাৎপর্য তুলে ধরে ধারণামুলক আলোচনা করেন শিক্ষকরা। সভায় ১৯৫২ সালের এই দিনে বাংলা ভাষাকে রাষ্ট্রীয় মর্যাদায় প্রতিষ্ঠা করতে সকল ভাষা শহীদদের আত্মত্যাগ এবং জীবিত অকুতভয় ভাষা সংগ্রামীদের সম্পর্কে ধারনা দেয়া হয়। পাশাপাশি মহান একুশের চেতনায় উজ্জেবিত হয়ে মুক্তিযুদ্ধের আর্দশে লেখাপড়ার মাধ্যমে নিজেকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষার্থীদের উপদেশ দেন শিক্ষকরা। #
