আজিজ উল্লাহ : বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪১-তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদল কতৃক আয়োজিত ছাত্র সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ডাঃ শাহাদাত হোসেন বলেন- শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীরউত্তম এর হাতে গড়া সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। মহান স্বাধীনতার ঘোষণা থেকে শুরু জীবদ্দশায় বাংলাদেশের চরম সংকটময় মুহূর্তে এদেশের মা-মাটি ও মানুষের সুরক্ষায় পাঞ্জেরী হয়ে আবিভূত হয়েছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তারই হাতে গড়া সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলকে এদেশের প্রতিটি সংকটময় মুহূর্তে অগ্রগামী ভূমিকা পালন করতে হবে। তাই ক্ষমতার লালসায় দেশের সার্বভৌমত্ব হুমকির মুখে ফেলে দেয়া এই স্বৈরাচার, ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতন ঘটিয়ে ভারতের আধিপত্যবাদের কবল থেকে প্রিয় মা-মাতৃভূমিকে রক্ষায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিটি নেতাকর্মীকে অগ্নিপরীক্ষায় অবতীর্ণ হতে হবে।
চবি ছাত্রদলের সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম শহিদের সভাপতিত্বে এবং সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মামুনুর রশীদের সঞ্চালনায় উক্ত সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চাকসু ভিপি নাজিম উদ্দিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সদস্য নুরুল হুদা সোহেল ও উত্তর জেলা ছাত্রদল নেতা আজিজ উল্লাহ।
প্রধান বক্তার বক্তব্যে ভিপি নাজিম উদ্দিন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের র্যালীকে ঘিরে পুলিশ প্রশাসনের অগণতান্ত্রিক আচরণ ও র্যালী পন্ড করে দেয়ায় নিন্দা জানিয়ে বলেন – বাংলাদেশের জন্ম হয়েছে সংগ্রাম-বিপ্লবের মধ্য দিয়ে। এমনকি স্বাধীনতা পরবর্তী ৯০-এ ঐক্যবদ্ধ সংগ্রামের দ্বারা স্বৈরাচার এরশাদের পতন ঘটিয়েছিলাম আমরা ছাত্রজনতা। এখন তো আরো বড় স্বৈরাচার এবং দেশদ্রোহী সরকারের ত্রাসের রাজত্ব চলছে প্রিয় মাতৃভূমিতে। আবারো সময় এসেছে রাজপথ উত্তপ্ত করার, ছাত্রদলকে জীবন বাজি রেখে এই স্বৈরাচার সরকারকে হটিয়ে গণতন্ত্রের আপোষহীন নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্তি করার পাশাপাশি সুরক্ষিত করতে হআে ত্রিশ লক্ষ শহীদের রক্তস্নাত পবিত্র মাটি।
উল্লেখ্য গতকাল রোজ বুধবার বিকেল তিনটায় পুলিশের বাঁধায় র্যালী করতে না পারে নসিমন ভবন দলীয় কার্যালয়ে জড়ো হয়ে সমাবেশের মধ্যে দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি সম্পন্ন করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদল। এসময় অন্যান্যদের মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ইমরানুল হক, মোঃ ইয়াসিন, আবু বক্কর সিদ্দিক মাসুম ও জসিম উদ্দিন বক্তব্য রাখেন এবং চবি ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ
