সাবরাং এলাকায় বিজিবি-মাদক কারবারী গোলাগুলির পর ৩০হাজার ইয়াবা উদ্ধার

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৫ years ago

হুমায়ূন রশিদ : টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের সাবরাং বিওপির জওয়ানেরা সীমান্ত এলাকায় অভিযানে গেলে মাদক কারবারী-বিজিবি জওয়ানদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। এরপর অভিযান চালিয়ে ৩০হাজার পিস ইয়াবার চালান জব্দ করেছে।

সুত্র জানায়,গত ১২আগষ্ট রাত পৌনে ১১টারদিকে টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের সাবরাং বিওপির বিশেষ একটি টহল দল মিয়ানমার হতে ইয়াবার চালান আসার সংবাদ পেয়ে আচারবনিয়ার দক্ষিণ-পূর্ব পয়েন্টে কৌশলে অবস্থান নেয়। কিছুক্ষণ পর নাফনদীর কিনারা দিয়ে কাঁধে একটি ব্যাগ নিয়ে অগ্রসর হতে দেখে বিজিবি টহল দল সামনে অগ্রসর হলে স্বশস্ত্র দুস্কৃতকারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে বেশ কয়েক রাউন্ড ফাঁকাগুলি বর্ষণ করে। বিজিবিও সরকারী সম্পদ এবং আতœরক্ষার্থে কিছুক্ষণ পাল্টা গুলিবর্ষণ করে। এসময় উক্ত দুস্কৃতকারী গুলিবিদ্ধ হয়ে নদীতে লাফ দিয়ে ভাটার টানে তলিয়ে যাওয়ায় কাউকে পাওয়া যায়নি। এরপর ঘটনাস্থল তল্লাশী করে একটি প্লাস্টিকের ব্যাগ পাওয়া যায়। তা গণনা করে ৯০লক্ষ টাকা মূল্যমানের ৩০হাজার পিস ইয়াবা পাওয়া যায়।

টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে: কর্ণেল মোহাম্মদ ফয়সল হাসান খান (বিজিবিএম, পিএসসি) জানান, সরকারী কর্তব্য পালনে বাঁধা প্রদান ও অবৈধ মাদক পাচারের দায়ে অজ্ঞাতনামা আসামী করে একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। ##