টেকনাফ টুডে ডেস্ক : শ্রীলঙ্কায় মর্মান্তিক সন্ত্রাসী হামলার ঘটনায় এফবিসিসিআইয়ের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট শেখ ফজলে ফাহিমের ভাগ্নে এবং আওয়ামী লীগ নেতা শেখ ফজলুল করিম সেলিমের নাতি জায়ান চৌধুরী ইন্তেকাল করেছে (ইন্নালিল্লাহি অইন্না ইলাহি রাজিউন)।
ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই জায়ান চৌধুরীসহ সব নিহতদের আত্মার শান্তি কামনা এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছে। পাশাপাশি নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানায় সংগঠনটি।
এফবিসিসিআই সভাপতি মো. শফিউল ইসলাম মহিউদ্দিন, সহ-সভাপতি মুনতাকিম আশরাফসহ এফবিসিসিআইয়ের পরিচালকরা এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন।
সোমবার এফবিসিসিআইয়ের এক বিজ্ঞপ্তিতে এ শোক জানানো হয়।
উল্লেখ্য, শ্রীলঙ্কায় রোববার (২১ এপ্রিল) খ্রিষ্টান ধর্মাবলম্বীদের ইস্টার সানডে চলাকালে গির্জা এবং বিলাসবহুল হোটেল ও অন্যান্য স্থাপনায় ভয়াবহ সন্ত্রাসী হামলায় ২৯০ জন নিহত হন।
