টেকনাফে ডিজিটাল বাংলাদেশ দিবস-২০১৯ পালিত

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৬ years ago

পিকলু দত্ত, টেকনাফ :

সারা দেশের ন্যায় আজ বৃহস্পতিবার টেকনাফ উপজেলা প্রশাসন কতৃর্ক ডিজিটাল বাংলাদেশ দিবস ২০১৯ পালিত হয়েছে। সকাল ১০ টায় বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের সমন্বয়ে কুইজ প্রতিযোগিতা, রচনা প্রতিযোগিতা, র‌্যালী ও সেমিনার ও পুরস্কার বিতরনী অনুষ্টান অনুষ্টিত। সভা পরিচালনা করেন মাধ্যমিক শিক্ষা অফিসারের পরিচালনায় এতে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান নুরুল আলম, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম সাইফ, জেলা পরিষদ সদস্য মো. শফিক মিয়া, ‍সহকারী কমিশনার (ভূমি) আবুল মনসুর, উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা ফেরদৌস আহমদ জমিরী, মহিলা ভাইস চেয়ারম্যান তাহেরা মিলি, সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন প্রমুখ। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়।