উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে নগদ টাকা ও স্বর্ণের বারসহ নারী আটক

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৪ years ago

বিশেষ প্রতিবেদক : উখিয়া রোহিঙ্গা ক্যাম্প ১টি স্বর্ণের বার ৩৩ হাজার নগদ টাকাসহ এক রোহিঙ্গা নারীকে গ্রেফতার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (৮ এপিবএন)।

ধৃত নারী ক্যাম্প ৯, ব্লক জি/২৯ এর আরাফাতের স্ত্রী আজিদা (২০)।

৮ এপিবিএন এর অতিরিক্ত পুলিশ সুপার কামরান হোসেন জানান, ১৫ মার্চ (মঙ্গলবার) দুপুর আড়াইটার সময় গোপন সংবাদের ভিত্তিতে ক্যাম্প ৯ এর জি/২৯ নং ব্লকে আরাফাতের বসত ঘরে তল্লাশী চালিয়ে ৩৩ হাজার নগদ টাকা ও একটি স্বর্ণের বারসহ তার স্ত্রী আজিদাকে গ্রেফতার করা হয়। অভিযানের আগে আরাফাত মাদকসহ স্টকে পড়লে তাকে আটক করা সম্ভব হয়নি। আইনী প্রক্রিয়া শেষে ধৃত আসামীকে স্থানীয় থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।