গওহর খানের চার আঙুল থেঁতলে গেছে

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৬ years ago

টেকনাফ টুডে ডেস্ক : বলিউড অভিনেত্রী গওহর খানের পায়ের মধ্যে ভারী ফটো ফ্রেম পড়ে গিয়ে প্রায় থেঁতলে গেছে চার আঙুল। পায়ে না পড়ে মাথায় পড়লে আরও বড় দুর্ঘটনা ঘটতে পারত।

ইনস্টাগ্রামে ছবি শেয়ার করে দুর্ঘটনার বিষয়টি নিজেই জানান অভিনেত্রী। শুক্রবার (৭ মে) ভারতীয় সংবাদমাধ্যম টিভি ৯ বাংলার এক প্রতিবেদনে এ খবর জানা যায়।

ইনস্টাগ্রামে পায়ের ছবি শেয়ার করে গওহর লেখেন, আমি এতটাই উত্তেজনায় ভরপুর ছিলাম যে ওই ভারি ফ্রেমটা পায়ের উপর পড়ে যায়। আমার আঙুল…উফফফ।’

এ খবরে চিন্তায় গওহরের ভক্তরা। অভিনেত্রীকে দ্রুত সেরে ওঠার শুভেচ্ছা পাঠিয়েছেন নেটিজেনরা।

গত মার্চ মাসের ৫ তারিখ মারা যান গওহর খানের বাবা। বাবার সঙ্গে ছবি শেয়ার করে গওহর লিখেছিলেন, ‘আমার হিরো। তোমার মতো কেউ হতে পারবে না। আমার বাবা মারা গেলেন। তার এই চলে যাওয়া তার জীবনের সুন্দর দলিল হয়ে রয়ে গেল। বুঝিয়ে দিয়ে গেল কত সুন্দর মানুষ ছিলেন তিনি। আমি অনেকটা তোমারই মতো বাবা। যদিও তোমার মতো ছিটেফোঁটাও হতে পারব না কোনো দিন। তোমায় খুব ভালবাসি পাপা, খুব।’

আলি আব্বাস জাফরের ওয়েব সিরিজ তাণ্ডব-এ শেষ দেখা গিয়েছিল গওহর খানকে। এই ওয়েবসিরিজে সাইফ আলি খান, মোহাম্মদ জিশান আয়ুব, সুনীল গ্রোভারও অভিনয় করেছেন। ওয়েব সিরিজটি নিয়ে বিতর্কও হয়েছিল।