কক্সবাজারে শীর্ষ সন্ত্রাসী ১৯ মামলার আসামী মুন্না সহ বিভিন্ন মামলার ২১ জন গ্রেপ্তার

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৪ years ago

নুরুল করিম রাসেল :
কক্সবাজারে শীর্ষ সন্ত্রাসী নুরুল আমিন মুন্না সহ বিভিন্ন মামলার ২১ জন পলাতক আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে একটি দেশীয় তৈরি এক নলা বন্দুক ও ৭টি ছোরা উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃত শীর্ষ সন্ত্রাসী মুন্নার বিরুদ্ধে ১৯ টি মামলা রয়েছে বলে জানিয়েছেন পুলিশ।

শুক্রবার বিকেল চারটার দিকে কক্সবাজার সদর সডেল থানার কনফারেন্সে হলে আয়োজিত এক প্রেসব্রিফিংয়ে এসব তথ্য জানান কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম।

তিনি জানান, গত ৪৮ ঘন্টা কক্সবাজার শহরজুড়ে অভিযান পরিচালনা করেছে জেলা পুলিশের ৫টি টিম। যাদের হাতে ধরা পড়েছে শহরের তালিকাভুক্ত শীর্ষ ছিনতাইকারী ও ১৯ মামলার আসামী নুরুল ইসলাম মুন্নাসহ ৩২ জন।

বুধবার থেকে শুক্রবার ভোর পর্যন্ত চলা পুলিশের এ বিশেষ অভিযানে প্রথম ধাপে ১২ জন ও আজ আরও ২১ জনকে গ্রেপ্তার করা হয়। যাদের বিরুদ্ধে, ছিনতাই ও ডাকাতি প্রস্তুতি মামলাসহ একাধিক মামলা রয়েছে।

তিনি আরও জানান, অপরাধ নিয়ন্ত্রণে পুলিশ সব সময় সক্রিয়। তবে সামাজিক আন্দোলন না হলে পুলিশের একার পক্ষে পুরোপুরি অপরাধ নিয়ন্ত্রণ সক্ষম হচ্ছে না। সমাজের জনপ্রতিনিধিদের এগিয়ে আসার আহবান জানান।