মনখালীতে তুচ্ছ বিষয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ:বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ আহত অনেক

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৫ years ago

আজিজ উল্লাহ:

উখিয়া জালিয়াপালংয়ের মনখালী কুনার পাড়া মিনিবার ফুটবল খেলার ঘটনার জের ধরে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে চট্টগ্রাম প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ বেশ কয়েকজন গুরুতর আহত।আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেছে এলাকাবাসী।

বুধবার ( ২৪ মার্চ) রাতে মনখালী কুনার পাড়া এলাকায় গত তিন দিন আগের মিনিবার ফুটবল খেলার ম্যাচের তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বাকবিতন্ডায় জড়িয়ে আকস্মিক হামলায় উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছে।
এর মধ্যে স্থানীয় মোস্তাক আহমেদের ছেলে চট্টগ্রাম বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আব্দুল মুনাফের হাতে প্রতিপক্ষের দায়ের কূপের আঘাতে মারাত্মক জখম হয়েছে এবং তার জসিম উদ্দিন ও নুর নবীর ছেলে সৈয়দ কাসিম গুরুতর আহত এর মধ্যে মুনাফের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে চট্টগ্রামে রেফারেন্স করা হয়েছে বলে জানান তার পরিবার।

অপরদিকে প্রতিপক্ষের হামিদ-জসিম সাইফুলসহ বেশ কয়েকজন গুরুতর আহত হয়ে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে ভিক্টিমের আত্মীয় আব্দুস সালাম হাসপাতাল থেকে তা জানিয়েছেন।এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

ঘটনার পরবর্তীতে ইনানি পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মোজাম্মেল হক সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করে তবু কাউকে পাওয়ানি বলে জানান এবং সংঘর্ষের বিষয়ে নিশ্চিত করেন।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জুর মোরশেদ
বলেন,কোন পক্ষেই থানায় অভিযোগ করেনি তবু কোন ভিক্টিম মামলা করতে চাইলে আইনগত ব্যবস্থাগ্রহণ করা হবে বলে জানান তিনি,।