ঘুমধুমে ২ সহোদরের সংঘর্ষ: আহত- ৫

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৯ years ago

শ.ম.গফুর, উখিয়া :
উখিয়ার পাশ্ববর্তী নাইক্ষ্যংছড়ির ঘুমধুমে দীর্ঘদিনের জায়গা-জমি সংক্রান্ত বিরোধের জের ধরে সহোদর ২ ভাইয়ের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষে ৫ জন গুরুতর আহত হয়েছে। প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায় ঘুমধুম পূর্ব পাড়ার মৃত সোলতান আহমদের পুত্র মো: বশর ও মো: দেলোয়ারের মাঝে মতবিরোধ চলে আসছিল পৈত্রিক রেখে যাওয়া সম্পদের ভাগ-বিতন্ডা নিয়ে। এর আগেও উভয় পক্ষ কয়েকবার ঝগড়াফ্যাসাদে জড়িয়ে পড়ে। সর্বশেষ ২৪ জুলাই সোমবার সকাল সাড়ে ১০ টার দিকে ২ ভাইয়ের পরিবারের মাঝে কথা কাটাকাটির ১ পর্যায়ে হাতাহাতি ও সংঘর্ষে জড়িয়ে পড়ে এতে ২ পরিবারের বৃদ্ধাসহ ৫ জন গুরুতর আহত হয়েছে। আহতরা হলেন মো: দেলোয়ার (৩০), স্ত্রী রুবি(২৬), আপন বড় ভাই মো: বশর(৩৫), স্ত্রী জাহানারা(২৭), ঝগড়া থামাতে গিয়ে তাদের মাতা আমিনা খাতুন (৭০)ও আহত হন। আহতদের বর্তমানে উখিয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘুমধুম ইউপি প্যানেল চেয়ারম্যান কামাল উদ্দিন ও মহিলা ইউপি সদস্যা খালেদা বেগম বলেন আমরা সমাজের মান্যগন্য ব্যক্তিবর্গ নিয়ে কয়েকবার সালিসি বৈঠকে বসলেও তাদের মাঝে সমঝোতা না হওয়ায় বিচারটি সুরাহা করা যায়নি। এ ব্যাপারে জানতে চাওয়া হলে ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্রের অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) ইমন চৌধুরী বলেন ভাইয়ে ভাইয়ে সংঘর্ষের খবর শুনেছি তবে এখনো কোন পক্ষে অভিযোগ করেনি, অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।