সাদ্দাম হোসাইন : টেকনাফে বেসরকারী উন্নয়ন সংস্থা (বাংলাদেশ ইনস্টিটিউট অব থিয়েটার আর্টস) বিটার (অপারেশন অব সোস্যাল হাফ ফর রোহিঙ্গা এন্ড হোস্ট কমিউনিটি) ওএসএইচআরএইচসি প্রকল্প পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
৩০ডিসেম্বর সকাল ১০টায় টেকনাফ উপজেলা পরিষদ মিলনায়তনে বিটার এই প্রকল্প পরিচিতি সভা উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। বিটার এই প্রকল্পের ট্রেনিং কো-অর্ডিনেটর মোরশেদ আলমের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল আলম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তাহেরা আক্তার মিলি। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, সমাজসেবা কর্মকর্তা,প্রাথমিক শিক্ষা কর্মকর্তা,মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা,উপজেলা একাডেমিক সুপার ভাইজার, মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রতিনিধি,থানা পুলিশের প্রতিনিধি, প্রেসক্লাবের প্রতিনিধি,এনজিও প্রতিনিধিসহ স্থানীয় সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন। স্বাগত বক্তব্য রাখেন বিটার প্রকল্প ব্যবস্থাপক মোঃ হারুন অর রশিদ। তিনি এই প্রকল্পের সুফল নিয়ে বিশদ আলোচনা করেন।
অন্যান্য বক্তারা এতে বলেন দাতা সংস্থা ইউরোপিয়ান ইউনিয়নের আর্থিক সহায়তায় এবং ইউনিসেফের কারিগরী সহায়তায় বাস্তবায়িত সামাজিক ও মানবিক উন্নতির লক্ষ্যে পরিচালিত এই প্রকল্প রোহিঙ্গা অধ্যূষিত এই জনপদে রোহিঙ্গা এবং স্থানীয় জনসাধারণের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক স্থাপন করার উপর গুরুত্বারোপ করা হয়। কিশোর-কিশোরী ও যুবাদের মনোসামাজিক উন্নয়ন, সৃজনশীল বিকাশসহ সুস্থ ও সুন্দর সমাজ গঠনে ভূমিকা পালনের পাশাপাশি বিপদগামী কর্মকান্ড থেকে সরে আসবেন বলে আশাবাদ ব্যক্ত করা হয়। ##
