চকরিয়ায় পরিবহন শ্রমিক ইউনিয়নের অফিস থেকে কর্মচারীর মরদেহ উদ্ধার

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৬ years ago

এম.জিয়াবুল হক : চকরিয়ায় ঝুলন্ত অবস্থায় মিন্টু কুমার বড়ুয়া (৪৫) নামের এক পরিবহন কর্মচারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার বেলা সাড়ে ৩টার দিকে চকরিয়া পৌরবাস টার্মিনালস্থ লামা-আলিকদম শ্রমিক ইউনিয়নের অফিস থেকে তাঁর লাশটি উদ্ধার করা হয়।
নিহত মিন্টু কুমার বড়ুয়া কুমিল্লা জেলার লাকসাম থানার রুহুনী কুমারের ছেলে। তিনি দীর্ঘদিন চকরিয়া লামা-আলিকদম শ্রমিক ইউনিয়নের অফিসে হিসাব রক্ষক হিসেবে কর্মরত থাকায় চকরিয়ায় একা থাকতো।
লাশ উদ্ধারকারী চকরিয়া থানার ওসি (তদন্ত) মো.মিজানুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করে এটা একটা আত্মহত্যা বলে মনে হয়েছে। কারণ যে অফিস রুমে আত্মহত্যা করেছে, সেই রুমটি ভেতর থেকে বন্ধ ছিলো। বাহির থেকে কোন লোক ঢুকার সুযোগ ছিলো না।
তিনি বলেন, লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। লাশের গলায় দড়ির দাগ রয়েছে। এছাড়া আর কোথাও দাগ পাওয়া যায়নি।##