ওসি আব্দুল মজিদ বরিশাল বিভাগে বদলী, পেকুয়ায় নবাগত ও.সি জহিরুল ইসলাম

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৯ years ago

পেকুয়া(কক্সবাজার)সংবাদদাতাঃ
পেকুয়া থানার ওসি আব্দুল মজিদকে ফের বদলী করা হয়েছে। তদস্থলে যোগদান করেছেন ও.সি জহিরুল ইসলাম।

পেকুয়ায় নবাগত ও.সি’কে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করা হয়েছে।

৩০মার্চ পেকুয়া থানার অফিসার ইনচার্জ(প্রশাসন) নবাগত ও.সি মোঃ জহিরুল ইসলামের সাথে সৌজন্য সাক্ষাত করে শুভেচ্ছা জ্ঞাপন করা হয়।

জানা যায়, এদিন পেকুয়া উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সম্পাদক রাজাখালী ইউপি’র সাবেক চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম সিকদার বাবুল ও শিলখালী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ওয়াহিদুর রহমান ওয়ারেচী নবাগত ও.সি মোঃ জহিরুল ইসলামের সাথে তার কার্যারয়ে সৌজন্য সাক্ষাত করে ফুলেল শুভেচ্ছা জানান। এসময় রাজাখালী ইউপি’র সদস্য আওয়ামীলীগ নেতা নেজামউদ্দিন নেজু এমইউপি, সাংবাদিক ছগির আহমদ আজগরী, ছাত্রলীগ নেতা জহির উদ্দিনসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

ওসি আব্দুল মজিদ কয়েকদিন আগে কুতুবদিয়া হতে বদলী হয়ে পেকুয়ায় যোগদান করেছিলেন। তাকে ফের বরিশাল বিভাগে বদলী করা হয়েছে বলে জানা গেছে।

এর আগে তিনি টেকনাফ থানায় দায়িত্ব পালন করেন। ওসি আব্দুল মজিদ টেকনাফ থানায় দায়িত্বে থাকাকালীন সময়ে ইয়াবা ব্যবসায়ী, বিভিন্ন মামলার আসামী ও অপরাধী এমনকি নিরপরাধ লোকদেরও গোপন স্থানে আটকে রেখে মোটা অংক আদায়ের পর ছেড়ে দেওয়ার অভিযোগ রয়েছে । আবার দাগী ইয়াবা ব্যবসায়ীদের আটকের পর মোটা অংকের বিনিময়ে শুধুমাত্র ৩৪ ধারায় আদালতে চালান দেওয়ার অভিযোগ রয়েছে।
এব্যাপারে ভূক্তভোগী অনেকে সরকারী উর্ধ্বতন মহলে বিভিন্ন অভিযোগ প্রদান করেছেন বলে জানা গেছে।