বিশেষ প্রতিবেদক : হ্নীলায় এক এসএসসি পরীক্ষার্থী অপহরণের ২২দিন পার হয়ে এসএসসি পরীক্ষা শুরু হতে আর মাত্র ৪দিন বাকি আছে। অপহরণকারীরা অঘোষিত চ্যালেঞ্জ ছুঁড়ে দেওয়ায় থানায় মামলা হল কিন্তু এখনো এসএসসি পরীক্ষার্থী ঐ ছাত্রী উদ্ধার হয়নি। স্কুল থেকে বাবা মেয়ের রেজিষ্ট্রেশন কার্ড ও প্রবেশ পত্র হাতে নিয়ে বাসায় ফিরে। কিন্তু মেয়েকে এসএসসি সার্চিফিকেটধারী করার স্বপ্ন দু’চোখের অঝোর ধারায় ভাসিয়ে দিল। অপহৃত মেয়ের মা-বাবা তাদের মেয়েকে উদ্ধার করে পরীক্ষায় অংশ-গ্রহণের সুযোগ দেওয়ার জন্য আইন-প্রয়োগকারী সংস্থার আন্তরিক হস্তক্ষেপ কামনা করেছেন।

২৫ এপ্রিল দুপুরে হ্নীলা দরগাহ পাড়া আবুল কালাম আলম ও হাসিনা আক্তার দম্পতির ২য় মেয়ে এইবারে হ্নীলা উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের এসএসসি পরীক্ষার্থী মিতালী ফারজানা মিসুর রেজিষ্ট্রেশন ও প্রবেশপত্র হাতে নিয়ে মেয়েকে নিয়ে স্বপ্ন ভঙ্গের অভিমানে অঝোরে কান্নায় ভেঙ্গে পড়ে। তিনি প্রশাসনের সহায়তায় অপহৃত এই মেধাবী ছাত্রীকে উদ্ধার করে পরীক্ষা দানের সুযোগ দানে যথাযথ পদক্ষেপ গ্রহণের জন্য আইন-শৃংখলা বাহিনীর আন্তরিক সহায়তা কামনা করেন।
উল্লেখ্য, চলতি মাসের গত ৩রা এপ্রিল সকালে হ্নীলা দরগাহ পাড়ার আবুল কালাম আলমের ২য় মেয়ে মিতালী ফারজানা মিসু হ্নীলা উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের ক শাখার ছাত্রী কোচিং করতে যাওয়ার সময় স্থানীয় পুরান রোহিঙ্গা বশির আহমদের পুত্র খাইরুল আমিনের নেতৃত্বে একটি গ্রুপ জোরপূর্বক অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। এই মেধাবী ছাত্রীর এসএসসি পরীক্ষায় অংশ-গ্রহণ নিশ্চিত করার জন্য পরিবারের পক্ষ থেকে যথাযথ পদক্ষেপ থাকা সত্তে¡ বিশেষ প্রভাবশালীদের ছত্রছায়ার কারণে অপহরণকারীদের বেপরোয়া তৎপরতায় অপহৃত মেয়েকে ফিরে পাওয়া যাচ্ছেনা। এমন কি অপহরণকারী চক্রের সহযোগীরা বিভিন্ন অপপ্রচার চালিয়ে পরিস্থিতি ভিন্নখাতে প্রবাহিত করে স্বার্থ হাসিলের চেষ্টা চালিয়ে যাচ্ছে। এদিকে ২০২৩সালের এসএসসি পরীক্ষা শুরু ৪দিন অবশিষ্ট থাকলেও আইনগত সহায়তা গ্রহণের পরও তথ্য-প্রযুক্তির যুগে ভিকটিম উদ্ধার না হওয়ায় মা-বাবা হতাশ হয়ে পড়েছে।

অপহৃত ছাত্রীর পিতা আবুল কালাম জানান, আমার মেধাবী ২য় মেয়েকে শিক্ষার একটি সার্টিফিকেট অর্জন করে দেওয়ার জন্য অনেক ত্যাগের বিনিময়ে মেয়েকে পড়াশুনা করাচ্ছি। যাতে আগামী সংসার জীবন সুখের না হলে অন্তত এই সার্টিফিকেট নিয়ে ছোট-খাট একটি চাকরীর বিনিময়ে নিজে স্বাবলম্বী হতে পারবে। কিন্তু পরিকল্পিতভাবে অপহরণকারীরা আমার সে স্বপ্ন ভেঙ্গে দিয়েছে। যে কারণে আজ আমি অভিমানে ক্ষুদ্ধ। আসন্ন এসএসসি পরীক্ষা শুরুর আগেই আমার মেয়েকে দ্রæত উদ্ধার করে পরীক্ষায় অংশ-গ্রহণের সুযোগ দানের জন্য স্থানীয় আইন-শৃংখলা বাহিনীসহ সংশ্লিষ্ট সকলের হস্তক্ষেপ কামনা করছি। ###
