সাদ্দাম হোসাইন : উপজেলা নির্বাহী অফিসার হ্নীলা মৌলভী বাজার মনিটরিং করে নির্দিষ্ট স্থানে সরিয়ে নেওয়ার প্রস্তাব দিয়েছে।
২৮ এপ্রিল বিকাল ৪টারদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম সাইফ হ্নীলা মৌলভী বাজার পরিদর্শন করেন। এসময় তিনি নিত্য ব্যবহার্য্য দ্রব্যের বাজার ব্যবস্থা পর্যবেক্ষণ করেন। তিনি সামাজিক নিরাপদ দূরত্ব বজায় রাখতে এই বাজারটি নির্দিষ্ট স্থানে স্থানান্তরের নির্দেশনা প্রদান করেন। এসময় স্থানীয় ইউপি মেম্বার ফরিদুল আলম, সংবাদ কর্মী জসিম উদ্দিন টিপুসহ বিভিন্ন স্তরের লোকজন উপস্থিত ছিলেন। ##
