আওয়ামী লীগের কমিটিতে নতুন পদ পেলেন যারা

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ১০ years ago
আওয়ামী লীগের কমিটিতে নতুন পদ পেলেন যারা(বাঁ থেকে) সৈয়দ আশরাফুল ইসলাম, নুরুল ইসলাম নাহিদ, ড. আব্দুর রাজ্জাক, ফারুক খান, রমেশ চন্দ্র ও পীযূষ ভট্টাচার্য

টেকনাফ টুডে ডেস্ক |

আওয়ামী লীগের নতুন কমিটির আকার কিছুটা বেড়েছে। সেই সঙ্গে এতে যোগ হয়েছে কিছু নতুন মুখ।

রোববার আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনের দ্বিতীয় দিনের অধিবেশনে নতুন গঠনতন্ত্র ও কমিটি অনুমোদন হয়।

আওয়ামী লীগে নতুন প্রেসিডিয়াম সদস্য হয়েছেন সদ্য বিদায়ী সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম।

এছাড়াও শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, সাবেক খাদ্যমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক কর্নেল (অব.) ফারুক খান, সাবেক মন্ত্রী রমেশ চন্দ্র ও পীযূষ ভট্টাচার্য (যশোর) প্রেসিডিয়ামে স্থান পেয়েছেন।

পুরনো যুগ্ম সাধারণ সম্পাদক তিনজনের সঙ্গে যুক্ত হয়েছেন ছাত্রলীগের সাবেক নেতা আবদুর রহমান।

ক্রমান্বয়ে অন্য পদগুলোও ঘোষণা করা হবে বলে জানিয়েছে দলীয় সূত্র।

প্রসঙ্গত, কাউন্সিলে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা অষ্টমবারের মতো আওয়ামী লীগের সভাপতি এবং এই প্রথমবারের মতো সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।