টেকনাফ উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত : চলতি মাসেই বিভিন্ন ইউনিটের সম্মেলন

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৬ years ago

শাহীন শাহ, টেকনাফ :
বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির নির্দেশনার আলোকে বিভিন্ন ইউনিটের অসমাপ্ত সম্মেলন সমাপ্ত করার লক্ষে টেকনাফ উপজেলা শাখার বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। ৮ ফেব্রুয়ারি দুপুর আড়াইটার দিকে টেকনাফ মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মিলনায়তে এ বর্ধিত সভা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সাংসদ অধ্যাপক মোহাম্মদ আলীর সভাপতিত্বে সাধারণ সম্পাদক নুরুল বশরের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
86190951 179987546566275 7199505287164723200 n TEKNAF TODAY - সীমান্তের সর্বশেষ খবর85178283 1041096082922804 9085413409519828992 n TEKNAF TODAY - সীমান্তের সর্বশেষ খবর
এতে বক্তব্য রাখেন সাবেক সাংসদ আবদুর রহমান বদি, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুল গণি, গোলাম সোবহান, এমএ জহির হোসেন, যুগ্ন সাধারণ সম্পাদক সেলিম সিকদার, মাহবুব মোর্শেদ, মোশতাক আহমদ, সাংগঠনিক সম্পাদক এডভোকেট মইনুল হোসেন চৌধুরী, হাফেজ উল্লাহ, দপ্তর সম্পাদক বদিউল আলম, উপ দপ্তর সম্পাদক মো. ইউসুফ ভুট্টো, প্রচার ও প্রকাশনা সম্পাদক নজরুল ইসলাম খোকন, উপ প্রচার ও প্রকাশনা সম্পাদক নবী হোসাইন, স্বাস্থ্য ও জনসংখ্যা সম্পাদক নজির আহমদ সীমান্ত, মো. হোছন মেম্বার, সাংগঠনিক ইউনিয়ন শাহপরীরদ্বীপের সভাপতি হাজ¦ী সোনা আলী, সাধারণ সম্পাদক মনির উল্লাহ, পৌর আওয়ামী লীগের সভাপতি জাবেদ ইকবাল চৌধুরী, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলম বাহাদুর, হোয়াইক্যং ইউনিয়নের আহ্বায়ক হারুনর রশিদ সিকদার, যুগ্ন আহ্বায়ক মাস্টার ফরিদুল আলম, বাহারছড়া ইউনিয়ন আহ্বায়ক নুরুল হক, যুগ্ন আহ্বায়ক সাইফুল্লাহ কোম্পানি, টেকনাফ সদরের আহ্বায়ক ডা. নুর মোহাম্মদ গনি, সাধারণ সম্পাদক গুরা মিয়া, সাবরাং সভাপতি মোহাম্মদ জামাল, সাধারণ সম্পাদক ছব্বির আহমদ, সেন্টমার্টিন আওয়ামী লীগের সভাপতি মুজিবুর রহমান প্রমূখ। এতে উপজেলা আওয়ামী লীগের কর্মকর্তা, সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। পবিত্র কোর আন তিলাওয়াতের মধ্য দিয়ে সভা শুরু করা হয়।
সভায় সর্ব সম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহিত হয় যে, আগামী ১১ ফেব্রুয়ারি টেকনাফ সদর, ১৪ ফেব্রুয়ারি বাহারছড়া, ১৫ ফেব্রুয়ারি হোয়াইক্যং, ১৭ ফেব্রুয়ারি সাবরাং, ২৭ ফেব্রুয়ারি শাহপরীরদ্বীপ ইউনিয়ন ও ২৮ ফেব্রুয়ারি পৌরসভার সম্মেলনের দিনক্ষণ ধার্য করা হয়।
সেই সাথে সেন্টমার্টিন ইউনিয়নের সাধারণ সম্পাদকের বিষয়ে পুনঃ সিদ্ধান্ত গ্রহণ ও নিরপরাধ দলীয় নেতাকর্মীদের প্রশাসন কর্তৃক হয়রানি করায় ক্ষুব্দ দুঃখ প্রকাশ করা হয়। পাশাপাশি এহেন হয়রানি বন্ধে মাননীয় প্রধানমন্ত্রী সহ সংশ্লিষ্ট দপ্তরে রেজুলেশন আকারে প্রেরণেরও সিদ্ধান্ত গৃহিত হয়।