হ্নীলায় বিজিবির অভিযানে রাখাইনের শ্মশান হতে ৫০হাজার পরিত্যক্ত ইয়াবা উদ্ধার

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৬ years ago

মুহাম্মদ জাহাঙ্গীর আলম : টেকনাফের হ্নীলায় বিজিবি জওয়ানেরা রাখাইনের শ্মশানে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় দেড় কোটি টাকা মূল্যের ৫০হাজার ইয়াবা উদ্ধার করেছে।
সুত্র জানায়, ১৭মার্চ রাতের প্রথম প্রহর পৌনে ১টারদিকে টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের হ্নীলা বিওপির বিশেষ টহল দল মিয়ানমার হতে ইয়াবার চালান আসার গোপন সংবাদের ভিত্তিতে হ্নীলা নাটমোরা পাড়া সংলগ্ন রাখাইন সম্প্রদায়ের শ্মশানে অবস্থান নেয়। এসময় কয়েকজন লোক পালিয়ে যেতে দেখে ঘটনাস্থল তল্লাশী করলে মাটি খোঁড়া অবস্থায় একটি বড় পুটলা দেখতে পায়। তা উদ্ধার করে ব্যাটালিয়ন সদরে নিয়ে গণনা করে দেড় কোটি টাকা মূল্যমানের ৫০হাজার পিস ইয়াবা পাওয়া যায়। তা সাধারণ ডায়েরী করত টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ ফয়সাল হাসান খান (পিএসসি) নিশ্চিত করেন। ####