নিজস্ব প্রতিনিধি :
টেকনাফের হ্নীলায় পুড়ে যাওয়া আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন করেছেন প্রকল্পের একটি প্রতিনিধি দল।
বুধবার বিকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন আশ্রয়ণ প্রকল্প-২ এর সহকারী প্রকৌশলী মো: ইসতিয়াক নাসিরের নেতৃত্বে হ্নীলা দরগাহ এলাকায় পুড়ে যাওয়া আশ্রয়ণ প্রকল্পটি পরিদর্শন করেন। এসময় উপ-প্রকল্প প্রকৌশলী মো: আনোয়ার হোসেন, ছাত্রলীগ নেতা তারেক মাহমুদ রনি সাথে ছিলেন।
এসময় ক্ষতিগ্রস্ত পরিবারের সাথে কথা বলেন প্রতিনিধি দল এবং সকল পরিবার কে নতুন ভাবে ব্যারাক টি তৈরী করে দেওয়া হবে বলে আশ্বাস প্রদান করেন প্রতিনিধি দল।
জানা যায়, আশ্রয়ণ -প্রকল্প-২ পরিচালক মাহবুব হোসাইন (অতিরিক্ত সচিব) এর তাৎক্ষনিক সিদ্ধান্তে বিশেষ প্রতিনিধি দল সরজমিনে ঘটনাস্থল পরিদর্শন করেন।
“আশ্রয়ণের অধিকার শেখ হাসিনার উপহার” এই স্লোগানের ধারাবাহিকতায় টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের আশ্রয়ণ প্রকল্প নির্মিত হয়েছিল।
প্রসঙ্গত ১৮ই ফেব্রæয়ারী ভোররাত ৩টারদিকে উপজেলার হ্নীলা আশ্রয়ন প্রকল্পে মোবাইল চার্জিং থেকে অগ্নিকান্ডের সুত্রপাত হয়ে তা মুর্হুতে ছড়িয়ে পড়ে। এতে ্আশ্রয়ন প্রকল্পের ১০ টি বসত-বাড়ি পুড়ে ছাঁই হয়ে গেছে। এতে আনুমানিক ১৫-২০ লক্ষ টাকার সম্পদের ক্ষয়ক্ষতি সাধিত হয়েছে বলে ধারনা করা হচ্ছে।
হ্নীলা ইউপি চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী তাৎক্ষনিক ঘটনাস্থল পরিদর্শণ করেছিলেন।
