টেকনাফে বর্ণাঢ্য আয়োজনে দৈনিক হিমছড়ির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৫ years ago

সংবাদ বিজ্ঞপ্তি : টেকনাফে বর্ণাঢ্য আয়োজনে দৈনিক হিমছড়ি পত্রিকার ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এতে বক্তারা বলেন প্রতিকূলতার পরও দৈনিক হিমছড়ি পত্রিকা বস্তুনিষ্ট লেখনির মাধ্যমে পাঠকের অন্তরে স্থান করে নিয়েছে। এই পত্রিকার সাংবাদিকেরা পেশাদারিত্ব বজায় রেখে পাঠকের কথা তুলে ধরেন বলেই এখনো পাঠকের অন্তরে টিকে আছে। আজীবন পাঠকের কথা বলে হাজার বছর বেঁচে থাকুক সাধারণ মানুষের হৃদয়ে। এই পত্রিকার সর্বাঙ্গীন উন্নয়নে দিবারাত্রি যারা নিয়োজিত ছিলেন এবং রয়েছেন তাদের সাফল্য কামনা করেন।

Teknaf Pic A 1 06 02 21 TEKNAF TODAY - সীমান্তের সর্বশেষ খবর

৬ফেব্রæয়ারী সন্ধ্যা সাড়ে ৬টায় টেকনাফ সাংবাদিক সমিতির হ্নীলাস্থ কার্যালয়ে জনপ্রিয় অনলাইন টেকনাফ টাইমসের সার্বিক সহায়তায় সাংবাদিক জসিম উদ্দিন টিপুর সঞ্চালনায় এবং দৈনিক হিমছড়ি পত্রিকার টেকনাফ প্রতিনিধি হুমায়ূন রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হ্নীলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হ্নীলা বাজার ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক জহির আহমদ, হ্নীলা মঈন উদ্দিন মেমোরিয়াল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আ.ন.ম তৌহিদুল মাশেক তৌহিদ, টেসাসের প্রধান উপদেষ্টা মমতাজুল ইসলাম মনু।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন হ্নীলা বাজার ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি বাহাদুর শাহ তপু, টেকনাফ উপজেলা শ্রমিক দলের সাবেক সভাপতি মোক্তার আহমদ দল্লা, টেকনাফ উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক জামাল সরওয়ার, হ্নীলা বাজার ব্যবসায়ী সমবায় সমিতির সাধারণ সম্পাদক আব্বাস আলী, উন্নয়ন কর্মী এইচএন আমান। এছাড়া উপস্থিত ছিলেন হ্নীলা মঈন উদ্দিন মেমোরিয়াল কলেজের হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক কায়সার রশিদ লালু, খারাংখালী এনএস এন্টার প্রাইজের স্বত্তাধিকারী হাফেজ সাঈদ আলম, প্রবীণ হকার মোহাম্মদ ইউছুপ, সংবাদকর্মী মুহাম্মদ জাহাঙ্গীর আলম, হেলাল উদ্দিন, সাদ্দাম হোসাইন ও ফরিদুল আলম প্রমুখ।

Teknaf Pic A 2 06 02 21 TEKNAF TODAY - সীমান্তের সর্বশেষ খবর

সভাপতির বক্তব্যে দৈনিক হিমছড়ি পত্রিকার প্রতিনিধি হুমায়ূন রশিদ টেসাসের সভাপতি মরহুম মুহাম্মদ ছলাহ উদ্দিন এবং হিমছড়ি পত্রিকার পথ চলাকে সহজতরকারী মরহুম সাবেক সাংসদ আলহাজ¦ অধ্যাপক মোহাম্মদ আলীর বিদেহী আতœার পরকালীন শান্তি কামনা করেন। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি বর্ষপূর্তির কেক কেটে উপস্থিত সকলকে মিষ্টিমুখ করান। ###