আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীককে বিজয়ী করে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কে আবার ক্ষমতায় অধিষ্ঠিত করতে হবে…আলহাজ্ব নুরুল বশর

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৩ years ago

নিজস্ব প্রতিনিধি :

তৃণমূল আওয়ামীলীগ কে শক্তিশালী ও সুসংবদ্ধ করার লক্ষ্যে ধারাবাহিক সাংগঠনিক কার্যক্রমের অংশ হিসাবে বাংলাদেশ আওয়ামী লীগ হ্নীলা ইউনিয়নের আওতাধীন ৬,৭ নং ওয়ার্ড শাখার কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।

২১ জুলাই বিকালে উলুচামরী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল হোসেন মেম্বার এর সভাপতিত্বে হেলাল উদ্দিন এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি নৌকার মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব মোঃ নুরুল বশর।

প্রধান বক্তার বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মাহবুব মোরশেদ। আরো বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ নেতা সেলিম সিকদার, নজরুল ইসলাম,হোসেন আহমদ মেম্বার, এড, মোঃ জাকারিয়া, এড,মাহমুদুল হক, মোঃ জাফর সাদেক, জামাল আহমদ মেম্বার, মোস্তাক আহমদ,
ওয়ার্ড সভাপতি খাইর হোসেন, সাধারণ সম্পাদক মুফিজুর রহমান, মীর কাসেম, নুর মোহাম্মদ, জালাল উদ্দিন ও মোহাম্মদ হোসেন প্রমূখ।

প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব নুরুল বশর বলেন, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীককে বিজয়ী করে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কে আবার ক্ষমতায় অধিষ্ঠিত করতে আওয়ামীলীগ নেতাকর্মীদের ইস্পাত কঠিন ঐক্য গড়ে তোলে কাজ করতে হবে। একটি মহল বিদেশী শক্তির সহযোগীতায় অতীতের মতো ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। আওয়ামীলীগ উন্নয়নের মাধ্যমে দেশকে এগিয়ে নিতে চায় আর সেই অপশক্তি তারা দেশকে পিছিয়ে দিতে তৎপর রয়েছে।

প্রধান বক্তার বক্তব্যে মাহবুব মোর্শেদ বলেন, আওয়ামীলীগ যখনই ক্ষমতায় থাকে দেশের মানুষের কথা চিন্তা করে। তাই দেশের মানুষের উন্নয়ন সমৃদ্ধির জন্য নানা পদক্ষেপ গ্রহন করেছে। সরকারের পদক্ষেপ সমূহ সাধারন মানুষের কাছে তুলে ধরা আওয়ামীলীগ নেতাকর্মীদের দায়িত্ব।