সাদ্দাম হোসাইন : হ্নীলা পশ্চিম সিকদার পাড়া ইসলামী সমাজ কল্যাণ সংসদের উদ্যোগে ১২তম ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল ও কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
১৮ই ফেব্রæয়ারী সকাল ৯টা হতে শুরু হয়ে টানা দুপুর ১টা পর্যন্ত হ্নীলা আল জামেয়া দারুস সুন্নাহর দক্ষিণ পার্শ্বের মাঠে কোরআন প্রতিযোগিতা বাস্তবায়ন কমিটির সভাপতি হাফেজ নুরুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এতে হ্নীলা ইউনিয়নের বিভিন্ন মাদরাসার ২২জন প্রতিযোগী অংশ নেয়। উক্ত প্রতিযোগিতা উদ্বোধন করেন হ্নীলা আল জামেয়া দারুস সুন্নাহর সিনিয়র শিক্ষক ক্বারী মাওলানা মোক্তার আহমদ। বিচারক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ তাহফীজুল কুরআন সংস্থার প্রধান বিচারক হাফেজ মাওলানা মুফতি সোলায়মান কাশেমী ও রামু ইউনিসিয়া মাদ্রাসার পরিচালক মাওলানা ক্বারী আতিক উল্লাহ। উক্ত প্রতিযোগিতায় হ্নীলা আল জামেয়া দারুস সুন্নাহ মাদ্রাসার মোঃ ইমরান ১ম, একই মাদরাসার মোঃ আসআদ ২য় ও জাদিমোরা শানে ইলাহী হেফজ খানার ছাত্র মোহাম্মদ সায়াদ ৩য় স্থান লাভ করেন।

বিকাল সাড়ে ৩টায় কুরআন প্রতিযোগিতায় অংশ-গ্রহণকারী ও বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠান হ্নীলা আল জামেয়া দারুস সুন্নাহর প্রধান পরিচালক মৌলানা আফসার উদ্দিন কাশেমীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। হাফেজ এনামুল হক মঞ্জুর সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা ও হ্নীলা ইউপির ৫নং ওয়ার্ডের সাবেক মেম্বার আলী আহমদ, হ্নীলা দারুস সুন্নাহ মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা মিছবাহ উদ্দিন, মাওলানা ঈমাম হোসাইন, ক্বারী মকছুদুল আলম, হাফেজ শাহজাহান, সংগঠনের উপদেষ্টা নুর হোসেন, সভাপতি নুরুল ইসলাম এম.এ, সেক্রেটারী হাফেজ মোঃ ইউছুপসহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উক্ত কুরআন প্রতিযোগিতায় বিজয়ী ছাড়াও অংশ-গ্রহণকারী ২২জন এবং ১২জন শিক্ষককে সনদ, ক্রেস্ট ও নগদ টাকা পুরস্কার দেওয়া হয়। এছাড়া হ্নীলা মঈন উদ্দিন মেমোরিয়াল কলেজের ছাত্র সাইফুল ইসলাম উখিয়া-টেকনাফের ছায়া প্রতিনিধি মনোনীত হওয়ায় অভিনন্দ ক্রেস্ট প্রদান করা হয়।
বাদে মাগরিব হতে তাফসীরুল কোরআন মাহফিল হ্নীলা আল জামেয়া দারুস সুন্নাহর প্রধান পরিচালক মৌলানা আফসার উদ্দিন কাশেমীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান বক্তা হিসেবে তাফসীর পেশ করেন ঢাকা মতিঝিল সরকারী কলোনী জামে মসজিদের খতিব আর্ন্তজাতিক মোফাচ্ছিরে কোরআন হযরত মাওলানা মুফতি যোবায়ের আহমাদ। বিশেষ বক্তা হিসেবে বয়ান করেন হোয়াইক্যং ইসলামিয়া আজিজুল উলুম মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা মুফতি রিদওয়ানুল কাদির, জামেয়া দারুস সুন্নাহর সিনিয়র শিক্ষক হযরত মাওলানা ক্বারী মকছুদুল হক, সহকারী শিক্ষক হযরত মাওলানা ইমাম হোসাইন।
উল্লেখ্য এই সামাজিক ও ধর্মীয় সাংস্কৃতি বিকাশের লক্ষ্যে গঠিত এই সংগঠনের সবাই স্বেচ্ছায় কাজ করে যাচ্ছেন বলে হ্নীলা পশ্চিম সিকদার পাড়া ইসলামী সমাজ কল্যাণ সংসদের সভাপতি নুরুল ইসলাম এম.এ, সেক্রেটারী হাফেজ মুহাম্মদ ইউছুপ নিশ্চিত করেন। ###
