হুমায়ূন রশিদ,টেকনাফ: টেকনাফে নয়াপাড়া শরণার্থী ক্যাম্পে এক রোহিঙ্গা যুবককে অপহরণ করে মুক্তিপণ দাবী করেছে সংঘবদ্ধ চাঁদাবাজ চক্র। পুলিশ অভিযান চালিয়ে অপহৃত যুবককে উদ্ধার করে পরিবারের নিকট ফিরিয়ে দিয়েছে।
জানা যায়,গত ১৯ ফেব্রুয়ারী সকালে উপজেলার নয়াপাড়া শরণার্থী ক্যাম্পের বি-বøকের আব্দুর জাহার ও মোস্তফা খাতুনের পুত্র মোঃ ইসমাঈল (১৮) কে একটি চক্র অপহরণ করে নিয়ে যায়। এরপর মুঠোফোনে ৬ লক্ষ টাকা মুক্তিপণ দাবী করে। ২০ ফেব্রুয়ারী সকালে অপহৃতের পিতা ছেলেকে উদ্ধার জন্য টেকনাফ মডেল থানায় একটি অভিযোগ দায়ের করে। এই অভিযোগ এবং মুক্তিপণ দাবীকৃত মুঠোফোনের সুত্রধরে টেকনাফ থানার ওসি (অপারেশন) শফিউল আজমের সার্বিক দিক নির্দেশনায় দুপুরে এসআই মাহির উদ্দিন খান সর্ঙ্গীয় ফোর্স নিয়ে লেদা এলাকায় অভিযান চালিয়ে অপহৃত ইসমাঈলকে উদ্ধার করে। এসময় অপহরণকারী চক্রের সদস্যরা পালিয়ে যায়। উদ্ধারকৃত যুবককে পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে এবং তদন্ত স্বাপেক্ষে অপহরণে সংশ্লিষ্টদের বিরুদ্ধে একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
