আজিজ উল্লাহ : টেকনাফ বাহার ছড়া রাতের আঁধারে ভূমিদস্যুদের হামলায় মদিনাতুল উলুম মাদ্রাসার ঘিরা-বেড়া ভাংচুর ও গাছপলা উপড়ে ফেলা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
জানা যায়,শনিবার ৩১ আগস্ট দিবাগত রাতে স্থানীয় হাজি রশিদ আহমদের পুত্র মোহাম্মদ ইসলাম (৩৫)ও তার ভাই ফরিদুল আলম (৩৩) একদল সন্ত্রাসীদের সাথে নিয়ে রাতের আঁধারে হামলা চালিয়ে মাদ্রাসার ঘিরা-বেড়া ভেঙে চুরমার করেছে এবং মাদ্রাসার আঙ্গিনার গাছ পলা কর্তনসহ ব্যাপাক তান্ডব চালিয়েছে দুর্বৃত্তরা।
ঘটনার বিষয়ে মাদ্রাসা সুপার মোঃ হোসেন জানান,রাতের বেলা ফরিদুল আলম ও তার ভাই মিলিয়ে মাদ্রাসার ঘিরা বেড়া ভাংচুর করে দিয়েছে।এমনকি সকালে তারা নিজেরাই মাদ্রাসা মাঠে কলাগাছ রোপন করে আবার কেটে মোবাইলে ভিডিও করেছে। এই ব্যাপারে বাহারছড়া তদন্ত কেন্দ্রে অভিযোগ করা হয়েছে এবং ইউএনওকে মৌখিকভাবে জানানো হয়েছে।
এই ব্যাপারে স্থানীয় ইউপি সদস্য হাফেজ আহমদের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান,জমি সংক্রান্ত ব্যাপারে রাতের আঁধারে ভূমিদস্যুরা মাদ্রাসায় হামলা চালিয়েছে জানতে পেরেছি, সকালবেলা হুমায়ুন কাদের মেম্বারসহ ঘটনাস্থল পরিদর্শন করে।তাদের বিরুদ্ধে বাহারছড়া তদন্ত কেন্দ্র পুলিশকে অবহিত করা হয়েছে এবং উপজেলা ইউএনওকেও এই বিষয়ে জানানো হয়েছে বলে জানান তিনি।
