হ্নীলা ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলন ; মোঃ আলম সভাপতি, মৌঃ মোহাম্মদ মিয়া সম্পাদক

লেখক: হুমায়ুন রশিদ
প্রকাশ: ৪ years ago

বার্তা পরিবেশক : বাংলাদেশ আওয়ামী লীগ হ্নীলা ইউনিয়ন ৮নং ওয়ার্ড শাখার সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। এতে কাউন্সিলরদের ব্যালটে মোঃ আলম সভাপতি ও মৌঃ মোহাম্মদ মিয়া সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে।

১৫জুলাই বিকালে লেদা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে হ্নীলা ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলন হ্নীলা ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক কায়সার উদ্দিন আহমদের সভাপতিত্বে এবং যুগ্নআহবায়ক রাশেদ মাহমুদ আলী চেয়ারম্যান এবং মিজানুর রহমানের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। ্উক্ত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও উখিয়া-টেকনাফের সাংগঠনিক টিম প্রধান রাজা শাহ আলম চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক ( উখিয়া টেকনাফের সাংগঠনিক টিমের সদস্য সচিব এইচ এম ইউনুছ বাঙ্গালী, জেলা আওয়ামী লীগের সদস্য বদরুল আলম মিল্কি, টেকনাফ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুল বশর, উপজেলা আওয়ামী লীগের যুগ্নসাধারণ সম্পাদক সেলিম সিকদার, মাহাবুব মোর্শেদ, উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক নজরুল ইসলাম খোকন। এতে বক্তারা উপস্থিত কাউন্সিলর ও নেতাকর্মীদের উদ্দেশ্যে দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন।
এরপর প্রধম অধিবেশন শেষে কাউন্সিল অধিবেশন শুরু হয়। উপস্থিত কাউন্সিলরদের প্রদত্ত ভোটে আলহাজ্ব মোহাম্মদ আলম ১২৭ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়। তার নিকটতম প্রতিদ্বন্দি আব্দুস শুক্কুর পেয়েছেন ১২ ভোট। অপরদিকে সাধারণ সম্পাদক পদে মৌলভী মোহাম্মদ হোছাইন ওরফে মোহাম্মদ মিয়া ১১০ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়। তার নিকটতম প্রতিদ্বন্দি কামাল হোছাইন পেয়েছেন ২৮ ভোট। এই সম্মেলনের পরে অত্র ওয়ার্ড আওয়ামী লীগ নতুন নেতৃত্ব পেয়েছে। এই নেতৃবৃন্দের নেতৃত্বে অত্র এলাকায় সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড ত্বরান্বিত হবে বলে নেতাকর্মীরা আশাবাদ ব্যক্ত করেছেন।