ইউনিয়ন ব্যাংক হ্নীলা শাখায় ৫০তম এটিএম বুথ উদ্বোধন

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৬ years ago

হেলাল উদ্দিন /ফরিদুল আলম : ইউনিয়ন ব্যাংক লিমিটেড হ্নীলা শাখায় গ্রাহক সেবা প্রসারের লক্ষ্যে এটিএম বুথ উদ্বোধন করা হয়েছে।

২রা ফেব্রুয়ারী সকাল ১১টায় ইউনিয়ন ব্যাংক লিমিটেড হ্নীলা শাখায় ৫০তম এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন ব্যাংক ব্যবস্থাপক মোহাম্মদ হানিফের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা ফেরদৌস আহমদ জমিরী। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন হ্নীলা ইউপি চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী। এসময় উপস্থিত ছিলেন হ্নীলা আল জামিয়া দারুস সুন্নাহর মুহতামিম মৌলানা আবছার উদ্দিন চৌধুরী কাশেমী, মৌলভী বাজার জমিরিয়া মাদ্রাসার অধ্যক্ষ ফরিদুল আলম নুরী,সাবেক ইউপি মেম্বার ছালেহ আহমদ, রাজনীতিবিদ রশিদ আহমদ, ব্যবসায়ী মোঃ রফিক, নাফ মেরিট মাল্টিমিডিয়া স্কুলের অধ্যক্ষ ও সাংবাদিক মমতাজুল ইসলাম মনু,ব্যবসায়ী ও গ্রাহক আব্বাস আলীসহ গণ্যমান্য ব্যবসায়ী, ব্যাংক কর্মকর্তাগণ এবং সংবাদকর্মীগণ উপস্থিত ছিলেন।
এতে অত্র ব্যাংকের চলমান গ্রাহক সেবার পাশাপাশি আরো উন্নতমানের গ্রাহক সেবা প্রদানের লক্ষ্যে বিভিন্ন ধরনের মতামত নেওয়া হয়। বিষয়সমুহ উর্ধ্বতন মহলের সাথে আলোচনা স্বাপেক্ষে সমন্বয় করে আগামীতে এই ব্যাংকের সেবার পরিধি আরো বৃদ্ধি করা হবে বলে আশ্বাস প্রদান করা হয়।

মতবিনিময় শেষে উপস্থিত অতিথিবৃন্দ আনুষ্ঠানিকভাবে ইউনিয়ন ব্যাংক লিমিটেড হ্নীলা শাখায় ৫০তম এটিএম বুথের উদ্বোধন করেন। এরপর অতিথি, গ্রাহক ও শুভাকাংখীদের মিষ্টিমুখ করানো হয়। ###