নিজস্ব প্রতিনিধি, টেকনাফ :
ইন্দোনেশিয়ায় মায়ের সঙ্গে বেড়াতে গিয়ে বালি দ্বীপের পানিতে তলিয়ে এক টেকনাফের শিশু নাওয়ারের মৃত্যু হয়েছে।
বুধবার এ ঘটনা ঘটে। বর্তমানে তার মরদেহ ইন্দোনেশিয়ার একটি সরকারি হাসপাতালের হিমাগারে রাখা হয়েছে। নাওয়ার কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের আমেরিকরা প্রবাসী মাস্টার নোমান হেলালীর একমাত্র সন্তান।
মৃত নাওয়ারের নানা মোহাম্মদ শহিদুল্লাহ জানান, বাংলাদেশ থেকে ইন্দোনেশিয়ায় বেড়াতে গিয়ে বালি দ্বীপের পানিতে ডুবে মারা যায় তার নাতি। একমাত্র আদরের শিশুকে হারিয়ে পাগল প্রায় তার বাবা-মা। নাওয়ারের মায়ের নাম আজিজা বেগম।

শিশু নাওয়ার ফাইল ছবি
নাওয়ারের মৃতদেহ দেশে আনতে বাংলাদেশ দূতাবাসের সহযোগিতা চেয়েছে তার পরিবার। সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বাংলাদেশ পররাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন পরিবারটি।
সর্বশেষ শহীদুল্লাহর এ সংক্রান্ত ফেইসবুক স্ট্যাটাস দেখে মো. ইমদাদুল হক নামে পররাষ্ট্র মন্ত্রীর একজন একান্ত সহকারী সহায়তার চেষ্টা করছেন বলে জানা গেছে।
ইন্দোনেশিয়ায় তাদের যোগাযোগের নাম্বার নং+ ৬২৮৫৯৬১৪৭০৪০৫০ (আজিজ)।
