টেকনাফ জালিয়াপাড়ার প্রবীন মুরব্বী নুর আজিজ সওদাগরের ইন্তেকাল

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৯ years ago

সংবাদ বিজ্ঞপ্তি:
টেকনাফ পৌরসভার জালিয়াপাড়ার প্রবীণ মুরব্বী হাজি নুর আজিজ সওদাগর ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।
মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারী) দিবাগত রাত ৯ টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৭ বছর। মৃত্যুকালে তিনি ৬ ছেলে ১ মেয়ে, নাতী-নাতনীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
জানা যায়, বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হলে ৭ দিন আগে হাজি নুর আজিজ সওদাগরকে হাসপাতালে ভর্তি করা হয়।

মরহুমের নামাজে জানাজা বুধবার বাদ জুহর টেকনাফ ঈদগাহ ময়দানে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।