চকরিয়ায় শ্রেষ্ঠ এসএমসির সভাপতি সাংবাদিক জিয়াবুলকে পুর্বকোন পাঠক ফোরামের সংবর্ধনা

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৭ years ago

নিজস্ব প্রতিবেদক : চকরিয়ায় প্রাইমারী স্কুলের উপজেলার শ্রেষ্ট এসএমসি কমিটির নির্বাচিত সভাপতি সাংবাদিক এম জিয়াবুল হককে শুক্রবার বিকালে দৈনিক পূর্বকোন পাঠক ফোরাম ও পিসফুল ইউনাইটেড ক্লাবের উদ্যোগে আলাদাভাবে সংবর্ধনা দেওয়া হয়েছে।
চকরিয়া উপজেলার ১৪৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ২০১৯ সালে চকরিয়া পৌরসভার ১নম্বর ওয়ার্ডের কাজিরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কমিটির সভাপতি সাংবাদিক এম জিয়াবুল হক শিক্ষার মানোন্নয়ন ও বিদ্যালয়ের উন্নয়নে সাবলীল ভুমিকা রাখায় উপজেলার শ্রেষ্ট এসএমসি কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন। তাঁর সাফল্যজনক কৃতিত্বের জন্য ফুলেল শুভেচ্ছা পরবর্তী ক্রেস্ট উপস্থিত ছিলেন পুর্বকোন পাঠক ফোরাম। শুভেচ্ছা জানিয়েছেন স্বেচ্ছাসেবী সংগঠন পিসফুল ইউনাইটেড ক্লাবের নেতৃবৃন্দ।
ক্রেস্ট উপহার দেয়ার সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দৈনিক পুর্বকোন পত্রিকার সাংবাদিক চকরিয়া প্রেসক্লাবের সভাপতি এম জাহেদ চৌধুরী, চকরিয়া পৌরসভা যুবলীগের সহ-সম্পাদক মোজাম্মেল হক, পুর্বকোন পাঠক ফোরামের সভাপতি আরাফাত হোসেন, সাধারণ সম্পাদক কাজী বোরহান উদ্দিন, উপজেলা চেয়ারম্যান কার্যালয়ের সহকারি ছৈয়দ আকবর, চকরিয়া পিসফুল ইউনাইটেড ক্লাবের সভাপতি মো.জাহেদুল ইসলাম, সাধারণ সম্পাদক শহিদুল ইমলাম নয়ন, প্রচার সম্পাদক আহমেদ সবুজ, সদস্য এবি সৌরভ প্রমুখ। উপস্থিত ছিলেন দৈনিক পুর্বকোন পাঠক ফোরাম ও পিসফুল ইউনাইটেড ক্লাবের সকলস্তরের কর্মকর্তা এবং নেতৃবৃন্দ।##