টেকনাফ টুডে ডেস্ক : শেষ টি-টোয়েন্টিতে বাংলাদেশকে ৮ উইকেটে হারিয়েছে আফগানিস্তান। সিরিজটি ড্র হয়েছে ১-১। এর আগে কখনো আফগানদের বিপক্ষে সিরিজ জেতেনি বাংলাদেশ, আজ সুযোগ পেয়েও হাতছাড়া করল মাহমুদুল্লাহ রিয়াদের দল।
বাংলাদেশের দেওয়া লক্ষ্যে খেলতে নেমে শুরুতেই উইকেট হারায় আফগানিস্তান। এরপর উসমান-জাজাইয়ের ব্যাটে প্রতিরোধ গড়ে দলটি। ৯৯ রানের জুটি গড়ে দুজনে জয়ের ভিত গড়ে দেন। তবে বেশ কয়েকটি ক্যাচ হাতছাড়া না হলে গল্পটি ভিন্ন হতো। জাজাই ৫৯ রান করে অপরাজিত ছিলেন। উসমান ৪৭ রান করে আউট হন শেষ দিকে। বাংলাদেশের হয়ে ১টি করে উইকেট নেন মেহেদি ও মাহমুদউল্লাহ।
বাংলাদেশ: ১১৫/৯ (২০ ওভার)
আফগানিস্তান: ১২১/২ (১৭.৪ ওভার)
ম্যান অব দ্য ম্যাচ: আজমতুল্লাহ ওমরজাই।
ম্যান অব দ্য সিরিজ: ফজল হক ফারুকি।
