নিজস্ব প্রতিবেদক :
টেকনাফ বাহারছড়ার কচ্চপিয়া নামক এলাকায় টমটম ও ট্রাকের সংঘর্ষে বাহারছড়ার উত্তর শিলখালীর মরহুম আজিজুর রহমানের পুত্র আজিজুল ইসলাম (প্রকাশ) আইছালাম (৫২) নিহত হওয়া খবর পাওয়া গেছে।
নিহত ব্যক্তির প্রতিবেশি ও বাহারছড়া ইউনিয়ন যুবলীগের যুগ্ন সাধারণ সম্পাদক এটিএম শামশুল ইসলাম জানান ১৯ নমেম্বার সন্ধ্যা ৭টা সময় বাহারছড়ার এলজিইডি রোডের কচ্চপিয়া নামক স্থানে শামলাপুর মুখি একটি টমটম ও টেকনাফ মুখি একটি ট্রাকের সংঘর্ষে উক্ত ব্যক্তি গুরুতর আহত হয় এবং ট্রাকটি টমটমটিকে চাপা দিয়ে টেকনাফের দিকে পালিয়ে যায়।
গুরুতর আহত অবস্থায় স্থানীয় জনগণ তাকে উদ্ধার করে প্রথমে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখান থেকে কর্তব্যরত চিকিৎসক কক্সবাজার জেলা সদর হাসপাতালে প্রেরণ করে। পরে সদর হাসপাতালে পৌঁছার সাথে সাথে গুরুতর আহত ব্যক্তিটি মৃত্যু বরণ করে। এদিকে শেষ খবর পাওয়া পর্যন্ত লাশটি কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রয়েছে। আর ঘটনা স্থল পরিদর্শন করেছে বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা।
