বার্তা পরিবেশক : বাংলাদেশ ছাত্রলীগ হ্নীলা ইউনিয়ন শাখার সাংগঠনিক সম্পাদক হ্নীলা ইউপি চেয়ারম্যানের সাথে সৌজন্য স্বাক্ষাত করে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেছেন।
৯ নভেম্বর সন্ধ্যায় হ্নীলা ইউপি চেয়ারম্যানের ব্যক্তিগত কার্যালয়ে হ্নীলা ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল্লাহ আল মামুন হ্নীলা ইউপির চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলীর সাথে সৌজন্য স্বাক্ষাত করে ফুলেল শুভেচ্ছা জানান। শুভেচ্ছার জবাবে নবনির্বাচিত ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদকের সাংগঠনিক কার্য্যক্রমের প্রশংসা করেন। এক প্রতিক্রিয়ায় ছাত্রনেতা আব্দুল্লাহ আল মামুন তাকে হ্নীলা ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মনোনীত করার জন্য হ্নীলা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ রফিক ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ নাছির উদ্দিনের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন।
