সাদ্দাম হোসাইন : টেকনাফে হ্নীলা জাদিমোরা নয়াপাড়ায় অভিযান চালিয়ে অর্ধলক্ষ পিস ইয়াবা ও ১কেজি ৭০গ্রামের আইসের চালান জব্দ করেছে।
সুত্র জানায়, ২৭আগষ্ঠ ভোররাত পৌনে ৪টারদিকে টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়ন সদরের বিশেষ একটি টহল দল মিয়ানমার হতে মাদকের চালান অনুপ্রবেশের সংবাদ পেয়ে হ্নীলা জাদিমোরা নয়াপাড়ার নাফনদী সংলগ্ন বেড়িবাঁধে কৌশলী অবস্থান নেয়। কিছুক্ষণ পরে দুইজন ব্যক্তি শূন্যরেখা অতিক্রম করে লবণের মাঠ দিয়ে আসতে দেখে বিজিবি জওয়ানেরা দাড়ানোর জন্য চ্যালেঞ্জ করে সামনে অগ্রসর হতে থাকে। তখন ঐ ব্যক্তিদ্বয় বিজিবির উপস্থিতি টের পেয়ে তাদের সাথে থাকা ব্যাগ ফেলে নাফনদীতে ঝাঁপ দিয়ে মিয়ানমারের ওপারে চলে যায়। পরে টহল দল ঘটনাস্থল তল্লাশী করে ব্যাগটি হতে ১ কেজি ৭০ গ্রাম ক্রিস্টাল মেথ বা আইস ও ৫০হাজার পিস ইয়াবা পায়। যার সিজার মূল্য ৬ কোটি ৮৫লক্ষ টাকা।
টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার জানান, উদ্ধারকৃত আইস ও ইয়াবা পরবর্তীতে উর্ধ্বতন কর্মকর্তা, চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও মিডিয়াকর্মীদের উপস্থিতিতে প্রকাশ্যে ধ্বংস করার জন্য ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে। ###
