নিজস্ব প্রতিনিধি :
গত ১৪ নভেম্বর ঘোষিত টেকনাফ বাহারছড়া ইউনিয়ন আওয়ামি লীগের কমিটি অবৈধ ও বাতিল ঘোষণা করা হয়েছে। ১৭ নভেম্বর সন্ধ্যায় কক্সবাজার জেলা আওয়ামীলীগ এর সভায় সর্বসম্মতিক্রমে কমিটিটি অবৈধ ও বাতিল ঘোষণা করা হয়।
টেকনাফ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নুরুল বশর উক্ত সংবাদের সত্যতা নিশ্চিত করে বলেন পরবর্তীতে সবার সম্মতিক্রমে সম্মেলনের দিন তারিখ ঠিক করা হবে।
